বিচারে বেগম খালেদা জিয়ার সাজা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন।

অপরাধীর শাস্তি হোক এটি আমরা সবাই চাই। কিন্তু সেই অপরাধী যদি নিজের কেউ হয়, তবে আমরা তা অপরাধ বলতে চাই না, নিজের লোকের শাস্তি হোক তা চাই না। স্বার্থপরতার চরমে উঠে গেলে যা হয়।
বেগম খালেদা জিয়া অপরাধ করেছেন, শাস্তি হওয়া আইনের শাসনের জন্য ভালো এটি। এরশাদ এর পরে আর একজন সরকার প্রধানকে জেলে যেতে হবে, ভবিষ্যত সরকার প্রধানরাও জেলে যেতে পারেন, এমন একটি মনোভাব তৈরী হোক।

তবে প্রশ্ন হচ্ছে, বেগম খালেদা জিয়ার বিচার রাজনৈতিক কিনা? এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে এই বিচার রাজনৈতিক। মাত্র কয়েকদিন আগে জনতা ব্যাংকের লোন কেলেংকারী জানা গেল। ব্যাংকিং সেকটরে হাজার হাজার কোটি টাকা আত্মসাতকারীদের মধ্যে কতজনের বিচার হয়েছে বা হবে? তার তুলনায় বেগম খালেদা জিয়ার আত্মসাত তুচ্ছ।

তারপরেও অপরাধ অপরাধই। অন্যের জন্য কুয়া খুড়লে সে কুয়ায় নিজকেই পড়তে হয়। জিঘাংসার এই রাজনীতির সুচনা করেছিলেন জিয়াউর রহমান। বংগবন্ধু হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, হত্যাকারীদের বিদেশে পুনর্বাসন, কর্নেল তাহের হত্যা ( খন্দকার মোশতাক তখন প্রেসিডেন্ট হলেও মুল ক্ষমতা জিয়ারই ছিল), দন্ডপ্রাপ্ত রাজাকারদের মুক্তি, রাজাকারদের পুনর্বাসন, ২০০০+ মুক্তিযোদ্ধা অফিসারকে হত্যা, হ্যা/না ভোটের মাধ্যমে মরা মানুষেরও ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকা, ধর্মকে ক্ষমতায় থাকার জন্য ব্যাবহার করা, এরই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার আমলে ২১ আগস্টের গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃনিত চেষ্টা। এসবই রাজনৈতিক দুর্বৃত্তায়ন।

এসব বিবেচনায় বেগম খালেদা জিয়ার ভাগ্য অনেক ভালো যে লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তাকে গ্রেনেড হামলায় পড়তে হয়নি। তাকে সামান্য বিচারের মুখোমুখি হতে হয়েছে। এটি মেনে নেয়াই ভাল।
যাই হোক, আমাদের প্রিয় বাংলাদেশ ভালো নেই। ভালো থাকুক বাংলাদেশ এ আমাদের সকলের প্রত্যাশা।
জয় বাংলা…..

মোট পড়েছেনঃ ৭৩৫জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. একদম ঠিক বলেছেন ভাইজান, আমাদের দেশ মোটেও ভালো নেই, ভেবেছিলাম আওয়ামী সরকার এলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা যে লাউ সেই কদুই রয়ে গেলাম, এরপরেও জয় বাঙলা।

    1. জয় বাংলা আমাদের প্রাণের শ্লোগান, ১৯৭১ এর শ্লোগান,
      এই শ্লোগান আওয়ামী লীগকে দিয়ে দিয়েছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, এটি আওয়ামী লীগের একার নয়।
      কিছূ ক্ষেত্রে উন্নতি হয়েছে আসলেই, কিছু ক্ষেত্রে অবনতি।
      শুভ কামনা বাংলাদেশ।

  2. আপনার ভাবনাকে আমি শ্রদ্ধা এবং অনুসরণ করি।আপনার ভাবনাগুলোতে সবার উপরে থাকে দেশ ও দশের কল্যায়ণ অন্য কোন অন্ধ ভক্ত দল বা লীগের অন্য সব তথাকথিত নেতাদের মতন নয়।অপরাধ অপরাধই হোক ছোট কিংবা বড়।আমি দল করি বলে আমাকে দলের দেশদ্রোহী কথা মানতে হবে এটা ঠিক নয়।তবে সরকার নির্বাচন পর্যন্ত এ সব গ্যাঞ্জাম জিয়িয়ে রাখলেই পারত কারন সামনের নির্বাচনে বিএনপির আর কোন ইস্যুই ছিল না বিএনপিকে রাজনৈতিক ভাবে চাঙ্গা করার।সরকারই এ সুযোগটা করে দিয়ে ঢালাও ভাবে গ্রেফতার সরকারের জন্যই ক্ষতিকর।সহমত।ধন্যবাদ।
    ফেবুক থেকে কপি করা।

    1. সরকারের কাছে এটি ঠিক মনে হয়েছে যে বিচারের রায় এখনই হোক, জনগন ভাবছে হয়ত এখন না হোক।
      বিচারের রায় যাই হোক, জনগন যেন ভুক্তভোগী না হয়।
      ফেবুক থেকে কপি করা 🙂

  3. রাজনীতি তেমন একটা বুঝিনা। কোনটা রাজনীতি, কোনটা দূর্নীতি তাও বোধহয় বলতে পারবোনা। তবে জিসান ভাইয়ের সাথে একমত, দোষ করলে জেলে যেতে হবে। আর এই যাওয়াটাই মঙ্গল, এটা মেনে নেওয়াও মঙ্গল।
    খুব ভালো লিখেছেন ভাইয়া!

  4. আপনার সঙ্গে সহমত ভাইজান। হ্যা এই বিচার রাজনৈতিক এতে কোন সন্দেহ নেই, তাঁর ব্যাখ্যা আপনিই দিয়েছেন।
    ৪০০০ কোটি টাকা অর্থমন্ত্রীর নিকট কিছুই না।
    তবে টাকার অংক যাইহোক না কেন সকল দুরনীতির বিচার চাই।

মন্তব্য করুন