বাঙালীয়ানা

 

হাতেও মারবো না ভাতে ও না

উপায় একখান আছে

এক ছোবলেই ছবি হবি

কাল নাগিনীর বিষে   ।

 

ঘরের কর্তী মায়ের আদলে

কাল নাগিনীর বাস

বধু সেজে সেই ঘরেতে

কেন তুই যাস  ।

 

মায়ের আদরে,  বাবার স্নেহে

তুলসী পাতার সোহাগী

বরের ঘরে খুন্তী পোড়া অত্যাচারে

অলক্ষী অপয়া অভাগী ।

 

ডাইনি মায়ের বায়না এবার

অভিনব বিজ্ঞাপনে

যৌতুক দিবি,  ঘর ছাড়বি

কাল নাগিনীর দংশনে  ।

 

অবলা বলেই এতো অবলা

না পেটে,  না পিঠে সয়

রোজ নামচার অত্যচারে

বাঙালী বধুর অবক্ষয়  ।।

 

রচনা কাল ঃ ২০/০৮/২০২১

মোট পড়েছেনঃ ৬৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. বাঙালি মেয়েরা কবে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে। এখনো অলিখিত যৌতুকের চাপে বাঙালি মেয়েদের কান্নার সুর বাজে। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন