ফোষ্কা……

তুমি মরে যাচ্ছো ।
আমার প্রেমের বিষে ক্ষয়ে যাচ্ছো দিনের পর দিন ।
এরপর হঠাৎ একদিন একেবারেই মরে গেলে ।

আচ্ছা এই আমি বড়ো বিষাক্ত জেনেও
কেনইবা ভালোবেসে ফেললে !

আচ্ছা ধরে নাও কোনো একদিন যদি এমন হয় ,
আমি নেই , কোথাও নেই…
তখন কার বিষে নীল হবে ?

জানো , যখন তুমি চোখের আড়ালে থাকো
তোমাকে অনেক গভীরে পেয়ে যাই ।
তোমার নিঃশ্বাস তখন আমার চোখে-মুখে লাগে ।
বুঝে পাইনা ,
খুঁজে পাইনা…
কেন , কেন , কেন এমন হয় ?

আমার এই বিষ আমাকে জ্বালিয়ে-পুড়িয়ে
আমাকে বাঁচিয়ে রাখছিলো ।
তুমি এসে সবটুকু নিয়ে গেলে ,
তাইতো এই মন জুড়ে বিশাল বড়ো বড়ো ফোষ্কা ।
অবাক হই ,
কেন যে এতো আপন লাগে এই ফোষ্কাগুলোকে ।

হ্যামিল্টন , ওন্টারিও , ক্যানাডা
১-লা অক্টোবর , ২০১২ ইং ।

মোট পড়েছেনঃ ১,০১৬জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ভালোবাসা ও মদ দুটোই নেশা জাতীয় কিছু বলেই আমার ধারণা… দুটোই বিষাক্ত! দুটোই আনন্দ দেয় সাময়িক আর বিষে জ্বালিয়ে মারে বাকিটা সময়।

  2. হাহাহা হ্যাঁ আহা হিহিহ
    এইটা কিছু হইল 🙁
    নাহইল গল্প নাহইল কবিতা
    পুরাই ফাউল হেহেহে হফহহাহাহা
    হাহাআ হাহা
    যারা সুখে আছে তাগরে এইরম ভূতে কিলায় 🙂
    অই আরেকটা আছে ছবি (তগো এই মেগ এই রুদুর) কাজ কাম নাই খালি কবিতা লিখা লিখি ।
    এই দিকে আবার কাইকা পিকনিক আছে। লালাখাল(সিলেট) জামু সবাই মিল্লা 🙂
    যাই সকাল সকাল গুমাই গিয়া , এই সব পাগল দের কেন যে পাগলা গারদে পাঠায় না আল্লাই যানে ।

  3. মরে গিয়ে বেঁচেছে, এবার তুমি ফোস্কা নিয়ে ধুকেধুকে মরো। তোমার প্রেম থেকে ১০০ হাত দূরে থাকবো, তুমি বিপদজনক। 🙂
    যন্ত্রণাকে আপন ভাবা ঠিক না আপু, দুর করতে পারবেনা। কবে থেকে এত ভালো লিখছো?

    1. আরে সেই ফোস্কা তো ঔষধ পেয়ে একেবারে ঠিক।
      আপু যন্ত্রণা আমায় আপন করে নিতে পারেনা। নানা জানে ভালো করে আমার পাগলামী। এখন তোমাকেও দিচ্ছি বোঝোনা?

মন্তব্য করুন