আমরা সবাই রাজা-রানী...
আমরা সবাই রাজা-রানী…

পৃথিবীতে মোট কয়টি দেশ? একসময় গ্লোব দেখে দেখে গুণতে হতো। আর এখন গুগল বাবু আছেন সহজেই সবকিছু জানা যায়। ২০১৬ সালের হিসেবে পৃথিবীতে মাত্র ১৯৫টি দেশ আছে। আর জাতি কয়টি? এর সঠিক হিসেব আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তবে গুগল বাবুর মতে প্রায় দেড় বিলিয়ন জাতি আছে এই পৃথিবীতে, প্রায় ৬,৫০০টি ভাষা আছে শুধু কথা বলার জন্য। ওহ আরেকটি কথা না বললেই নয়। আমাদের দেশের ট্রাকের পেছনে সমগ্র বাংলাদেশের ওজন পাঁচ টন লেখা, আর ১,০০০ ট্রিলিয়ন ওজনের পৃথিবী বহন করে ৭.৪ বিলিয়ন মানুষকে(বিভিন্ন প্রাণীকূল, উদ্ভিদকুল ইত্যাদির কথা নয় ছেড়েই দিলাম)। তার মানে ১৯৫ দেশ=দেড় বিলিয়ন জাতি=৬,৫০০(শুধু মুখের ভাষা)=৭.৪ বিলিয়ন জনসংখ্যা। একদিন মাথায় একটা প্রশ্ন এলো পৃথিবীতে বাসযোগ্য মানুষের পরিমান কতো হওয়া উচিৎ! যেমন এলিভেটরে ওঠার পর অতিরিক্ত ওজন হলে সিগনাল দেয়, পৃথিবীরও নিশ্চয়ই এমনই কিছু লিমিট আছে? এখানেও গুগল বাবু সাহায্য করলেন। আমাকে অবাক করে দিয়ে গুগল বাবু উত্তর দিলেন দশ বিলিয়ন মানুষ পর্যন্ত পৃথিবী বিপদমুক্ত। তার মানে আর মাত্র ২.৬ বিলিয়ন হলেই খবর তো আছেই, এও চিন্তা তারপর কি হবে??? একটা কথা শুনতে খারাপ লাগবে যদিও, তারপরেও বলছি। প্রতিদিন মৃত্যু হয় ১৫১,৬০০ জনের আর জন্ম ৩৬০,০০০ জনের। তো এভাবে চললে পৃথিবী ভরে যেতে বেশী সময় লাগবে না। আমি বেঁচে থাকতে থাকতেই না দেখে যেতে হয়, কে জানে! হায়রে কি লিখতে চেয়েছিলাম, আর কি লিখছি!

আসলে গুগলে বসে মাথায় যতো ধরণের প্রশ্ন আসে টাইপ করে উত্তর খুঁজি। তো আজ বাসায় ফিরে ফ্রী হয়ে ফেসবুক খুলেই দেখি আজ নাকি প্রপোজ ডে। সাথে সাথে প্রশ্ন তৈরী হয়ে গেলো পৃথিবীতে কতো ধরণের বিশেষ দিন আছে? গুগল বাবুর অবস্থা খুবই খারাপ। উইকিপিডিয়া পেলাম ঠিকই, কিন্তু প্রথমেই লেখা, “This is a dynamic list and may never be able to satisfy particular standards for completeness. You can help by expanding it with reliably sourced entries.” ‘নাই মামার চেয়ে কানা মামা’ তো ভালো, তাই না? ওরে বাবারে পৃথিবীতে যতো না দেশ, যতো ধরণের মানুষ তার দ্বিগুণেরও ত্রিগুণ/চতুর্গুণ আরোও অনেক অনেক গুণ দিবস পালিত হয়। তো এতোগুলো দিবস জেনে শুধু কি হবে, তাই পৃথিবীর দেশ থেকে শুরু করে একেবারে জনসংখ্যার পরিসংখ্যানও উঠে এসেছে। সাধে কি আর নিজেকে বলি, “ওরে আমার পাগল মন” বেশী ভাবিস না, মাথা এমনিতেই গেছে, আরোও যাবে। তো প্রপোজ ডে’র প্রসঙ্গে আসি। জীবনে এই প্রথম এই দিবসের নাম শুনলাম। ভ্যালেন্টাইনস ডে/ভালোবাসা দিবসের সঙ্গে পরিচয় আছে, যদিও পালন করা হলো না এ জীবনে! বড়োই দুঃখ। ধুত্তোর বেশী কথা বলি আমি! এই যে ফেব্রুয়ারী মাস আন্তর্জাতিকভাবে কতোগুলো দিবস আছে সেটা দেখে মাথা খারাপ হয়ে গেলো। উইকিপিডিয়া অণুযায়ী একুশটি বিশেষ দিবস আছে। সেই দিবসগুলোর নাম এক এক করে লিখছি এবং সবগুলোর বর্ণনা দিতে গেলে বিশাল হয়ে যাবে। তাই সংক্ষেপে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। ওহ মজা হলো ফেব্রুয়ারি ১ তারিখে দুটো দিবস, ২ তারিখে তিনটি, ৬ তারিখে তিনটি, ২০ তারিখ দুটো, ২১ তারিখ দুটো, ২৮ তারিখ দুটো দিবস রয়েছে।

১) Imbolc/Imbolg – বসন্তকে বরণ করে নেয়ার প্রস্তুতি স্বরূপ এই উৎসব (আইরিশ ও স্কটিশদের উৎসব)- ১ ফেব্রুয়ারি
২) World Hijab Day – ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই দিবস উদযাপন শুরু হয়। পৃথিবীর ১৪০টি মুসলিম দেশের নারীদের জন্য এই দিবস।
৩) Groundhog Day – ২ ফেব্রুয়ারি তারিখে ইউএসএ এবং কানাডার ফ্রেঞ্চভাষীরা এই দিবস পালন করে। মূলত এটিও বসন্তকে বরণ করে নেয়ার প্রাক্কালের অনুষ্ঠান। একে মিউজিক্যাল কালচারাল ডে-ও বলা হয়।
৪) Candlemas Day – Presentation of Jesus at the Temple(২ ফেব্রুয়ারি)
৫) World Wetlands Day – ২ ফেব্রুয়ারি
৬) World Cancer Day – ৪ ফেব্রুয়ারি
৭) Sami National Day – সামি হচ্ছে জাতিবিশেষ। এই জাতিগোষ্ঠীর জাতীয় দিবস ৬ ফেব্রুয়ারি। পৃথিবীতে ইয়্যুরোপের কয়েকটি দেশে, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে এই গোষ্ঠীর বাস।
৮) International Day of Zero Tolerance to Female Genital Mutilation – ৬ ফেব্রুয়ারি
৯) Waitangi Day – এই দিবসকে নিউজিল্যান্ড ডে’ও বলা হয়ে থাকে। ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সরকারী ছুটির দিন এটি।

ফেব্রুয়ারি মাসের আন্তর্জাতিক বিশেষ দিন...
ফেব্রুয়ারি মাসের আন্তর্জাতিক বিশেষ দিন…

🙂  চলবে

**বিঃ দ্রঃ হয়তো কিছু ভুল থাকতে পারে, হয়তোবা না। আমাকে বলবেন। জীবনে কতো কি অজানা থেকে গেলো, সেসব কিছুর সন্ধান করে চলছি। সোনেলার কাছে কৃতজ্ঞ আমি, আমার অনেক আলুথালু লেখাকেও যত্ন করে আগলে নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ।  -{@

হ্যামিল্টন, কানাডা
৮ ফেব্রুয়ারি, ২০১৭ ইং।

২০৩৬জন ২০২৬জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ