প্রেমের তিনটি কবিতা

এক –

যতোবারই লিখতে বসি,
তখনই রাতের শুরু হয়।
একসময় ইচ্ছে করে এবার দিনের আলোয় লিখবো,
চোখ মেলে দেখি দিন কই?
শুধুই রাত।
ধবল জ্যোৎস্নায় প্রকৃতি স্নান করে,
আর আমি লজ্জ্বা নিয়ে প্রতীক্ষা করি
আরেকটি প্রেমের কবিতার।

230c3325211bfad450d213f4bdeadc92287563dd9104fe07045e5deb0fa3ebc8 [640x480]m [640x480]

দুই –

কথা ছিলো, আবার দেখা হবে।
তোমার নিজস্ব অরণ্যে।
এ পথ থেকে ও পথে এদিক-সেদিক সবদিক ঘুরে এসে
শালবনের গহীনে আগুণ জ্বালাতে চাইলাম।
যে-কোনো শিকারীর শিকার থেকে বাঁচার জন্যে।
তোমার সাথে দেখা হবে,
বলেছিলে তুমি।
তোমারই অরণ্যে।
আসলে কেউ তো জানেনা তুমি শিকারীর ঘায়েলে
কবেই শিকার হয়ে গেছি।

11301604_666581743446907_2046933021_n

তিন –

কবিতা বড়ো অভিমানী।
ওকে আদর করে কাছে না নিলে
ফিরে চলে যায়।
সে জানেনা ফেরার পথ।
ভালোবাসা আর পাগলামীর চরমে নিয়ে যেতে হয় তাকে।
একটু যদি কম পড়ে যায় প্রেম
আর আবেগের ঘাটতি দেখা যায়,
সে আর থাকেনা, চলে যায়।
কবিতা বড়ো অভিমানী,
নিঃশব্দে আড়ালে চলে যায়।
একদিন আমিও কবিতা হবো,
তখন তুমি কি করবে?

হ্যামিল্টন, কানাডা
২৫ মে, ২০১৫ ইং।

**বহুদিন পর কবিতা লেখার চেষ্টা করলাম। আজকাল আর লেখাই হয়না। ধারাবাহিক লেখায় সময় দিতে গিয়ে কবিতা লেখার সময় করে উঠতে পারিনা। আর কবিতা যে বড়ো অভিমানী, সে কথা সকলেই জানে যারা কবিতা লেখে এবং পড়ে।

ছবির সাথে কবিতার কোন মিল নেই।ছবিতে নীল ফুল আছে,আর আমার নাম নীলা এবং ফুলের ছবি আমার ভালো লাগে,এটুকুই মিল।

মোট পড়েছেনঃ ৮০৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. শোন আপু, কে বলেছে যে তুমি কবিতা লিখতে পার না !!! প্রতিটি কবিতাই প্রানের কথা কইছে — অসাধারণ —– ঝর্ণার মত কানে বেজে চলেছে — অসাধারণ

  2. কবিতা, কাব্য এসব প্রতিভা সকলের থাকে না। কাজেই চর্চা বন্ধ রাখবেন না।

    কবিতা বড়ো অভিমানী।
    ওকে আদর করে কাছে না নিলে
    ফিরে চলে যায়।

  3. তিনটি কবিতাই খুব সুন্দর আপু। আমি লজ্জা নিয়ে প্রতিক্ষা করি আরেকটি প্রেমে কবিতার, এই লাইনটা বেশি ভাল লেগেছে। কবিতাকে কোথাও যেতে দেয়া যাবেনা। আমরাও কিন্তু অভিমানী হবো। 🙂

  4. অনেক দিন পরে কবিতা লিখলেন।তাও প্রেমের।” আসলে কেউ তো জানেনা তুমি শিকারীর ঘায়েলে
    কবেই শিকার হয়ে গেছি।” শিকার হতেও মজা আছে তাহলে? 🙂 আরো লিখুন এমন কবিতা।

  5. আপু ছবি গুলো আপনার তোলা। আবার এমন তিন তিনটা কবিতা। সবায় দেখি সব কিছু লিখে ফেলেছে। আমি আবার কি লিখবো??? হবে না আপু হবে না। হেভি ওয়েট ব্লগার রাই যদি সব প্রশংসা নিয়ে নেয় তো আমরা পাতলা পাপড় ব্লগার রা কি করবো।।।??!)

মন্তব্য করুন