প্রিয়তম ছোঁয়া

শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া পাই যদি
চোখের কোনে জমা দু ‘ফোটা জলই
হয়ে যাবে অশ্রু নদী

শুধু ছোঁয়ার অপেক্ষা তোমার,
আমার মনের ভিতর বাড়ি,
কুসুম ফোটার উচ্ছাসে গুন্জ্ঞরিছে।
শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি পাই,
সুশোভিত বাগান হবে বুকের চারন ভূমিটাই।

শুধু ছুঁয়ে দেখো একবার।
প্রিয়তম ছোঁয়া যদি দাও
কত অকালের বরফ জমাট,
নষ্ট কষ্টেরা কর্পূর হয়ে মুহুর্তে উধাও

মোট পড়েছেনঃ ১,০৬৪জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. কবিতা আমার খুবই খুবই প্রিয়।কিন্তু জান লিখতে পারি না ভালো।কারা কবিতা লেখে জান?যাদের মন খুব বিশাল ,নরম কাঁদার মতো তারা। আমি হয়ত কাঠ খোট্রা মানুষ তাই কবিতা লিখতে পারি না।
    জান একা থাকলে কবিতা শোনার মজাই আলাদা।অল্প শব্দে বিশাল ভাবের প্রকাশ।
    খুবই সুন্দর হইছে কবিতা।
    ভাল থাক।শুভকামনা ও ভালোবাসা রইল।
    এমন আরও কবিতা লেখা চাই।অন্তত আমার জন্য।

  2. আমি একদিন লিখেছিলাম স্পর্শ নিয়ে, আর আজ আপনি লিখলেন ছোঁয়া নিয়ে |
    আসলেই প্রিয়তমর একটুখানি ছোঁয়া জীবন বদলে দেয় |

  3. শুধু ছোঁয়ার অপেক্ষা তোমার,
    আমার মনের ভিতর বাড়ি,
    কুসুম ফোটার উচ্ছাসে গুন্জ্ঞরিছে।
    শুধু ছুঁয়ে দেখো একবার।
    প্রিয়তম ছোঁয়া যদি পাই,
    সুশোভিত বাগান হবে বুকের চারন ভূমিটাই।

    কবিতা চমৎকার হইছে। 🙂

মন্তব্য করুন