হঠাৎ থেমে গেছে সময়
পুরনো বেহালার সুরে
অনিয়মের মাঝে, নিয়মিত
নিয়ম করে চলা ,
যেন, চির চেনা পথ
প্রাণে ঝাঝানো সুর
বাতাসের ধুলি মাখা গন্ধ
তপ্ত দুপুর, ফেরার নেই টান
বুকে অজানা গন্তব্য
অনিশ্চিত সম্ভাবনার প্রান্তরে ।
ধুসর আকাশে মেঘের পালক
কাশবনে শরতের হাত ছানি
পিছু ডাকেনা আর, প্রকৃতির রুপ
গোধুলীর রঙ মাখা আঁচলে
আবৃত্ত করি প্রতিক্ষার প্রহর
একাকীত্বের কৃষ্ণ গহ্ববরে ।
বয়ে চলা সময়ের স্রোতে
প্রতিকুলতার বৈরী অবয়ব
গাঁথা হয়, মনের অগোচরে
হাজার ছলনার ছলে ।।
রচনা কাল ঃ ২৮/১০/২০২০
ঢাকা
মোট পড়েছেনঃ ৭৭৩জন
আজ পড়েছেনঃ ০জন
সময় বৃদ্ধ হয়ে গেছে।
আর আমরাও পথ হারিয়েছি।
হয়ত তাই,
ধন্যবাদ
বেশ ভাবনাময় কবি দা
ধন্যবাদ ভাই
সময় বহতা নদীর মতো ধরে রাখা যায় না। আমাদের ও এগিয়ে যেতে হবে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
হাজার ছলনার মাঝেই চলতে হবে। শুভ কামনা।
ধন্যবাদ ও শুভ কামনা
শুধু সময়োপযোগী বিষয় নয়, কবিতা মাধুর্যময়
ধন্যবাদ ভাই