প্রজাপতি এবং আমি

অমন করে তাকিয়ো না; পালাবে মেঘমালা
রোদের স্বচ্ছ বৃষ্টিতে ধরা পরে যাব আমি
আমার লুকোচুরি প্রেম; স্বাপ্নিক আয়োজন
জল তরঙ্গে ঢেউয়ে ঢেউয়ে সাজানো তুমি

বৃন্তের মস্তকে ফোঁটা ফুলের স্তনাগ্রে ঝরে
সুভাসিত প্রেম; সান্দ্রহৃদয়ে তোমার ছবি
প্রজাপতি এবং আমি এক পথেই হাঁটি
চোর চুম্বনে হৃদয়ে তোমার ঢেউ জাগাতে…

মোট পড়েছেনঃ ১৭৩জন আজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন