প্রচেষ্টাটি ছোট কিন্তু সামগ্রিক বিবেচনায় বিশাল হতে পারে-

এই চেষ্টা শুধু অর্থ সঞ্চয় নয়

প্রচেষ্টাটি ছোট কিন্তু সামগ্রিক বিবেচনায় বিশাল হতে পারে
প্রতি মাসে গড় বিদ্যুৎ বিল আসে ৬০০০/= থেকে ৬৫০০/=
আজ প্রিয়র আম্মু এ মাসের বিল দেখালো ৩৬৭৩/=
এসবের বিল গুলো তিনিই দিয়ে থাকেন , তাই প্রথমে বুঝতে পারিনি। এরপর পূর্বের মাসের বিল দেখালেন , মুখে হাসি । মনে পরে গেল , গত তিন মাস যাবৎ বাসায় ‘ বিদ্যুৎ সঞ্চয় ‘ অভিযান চলছে । কঠিন হুকুম সবার প্রতি – কোন রুমে কেউ উপস্থিত না থাকলে একটি ফ্যান বা লাইট যেন না জ্বলে । প্রথম মাসে অগ্রগতি তেমন আশাপ্রদ ছিলনা , দ্বিতীয় মাসে সন্তোষজনক , তৃতীয় মাসে তাঁর লক্ষ মাত্রা অর্জন

শুধু অপ্রয়োজনীয় ফ্যান , আর লাইট না জ্বালিয়ে এত বিদ্যুৎ সাশ্রয় !! আমরা হয়ত এসব ছোট খাট বিষয়ে নজর দেই না । এই সাশ্রয়কৃত বিদ্যুৎ তো আর একজন ব্যবহার করতে পারছেন । ভাবতে খারাপ লাগছে আমার – একজন সচেতন মানুষ হয়ে ৩০-৪০ % বিদ্যুৎ অপব্যয় করেছি ?

আমরা তো সবাই জানিই -‘ অপব্যয়কারী শয়তানের ভাই ।’
আসুন সবাই শুরু করি- নিজেদের বাসা থেকেইঃ
‘ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ? ‘
‘যে জাতি নিজে তাঁর ভাগ্য পরিবর্তন করে না ,আল্লাহ্‌ও তাঁদের ভাগ্যের পরিবর্তন করেন না’।

এটি আমার গতকালের ফেইসবুকের Status 


মোট পড়েছেনঃ ৯৫৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. দেশের লুটেরা রাজনিতীবিদ আর আমলারা লুটেপুটে খাচ্ছে সব । সাধারনদের এগিয়ে আসতে হবে দেশ গঠনে । ভালো আইডিয়া দিলেন । (y)

মন্তব্য করুন