মূল লেখায় যান

পিপাসা

সোনিয়া নাসরিনকবিতা১৮টি মন্তব্য

দিনান্তের শেষে আবার দিন শুরু করি
নিস্ফল সূর্যোদয়ের তড়িঘড়ি
অসহ্য রোদনে তপ্তকণ্ঠে হাহাকার
সেই কবেকার ভুল বিবাদ।

বিবাদে বিবাদে বাড়ে ক্ষত
গভীর খাদে হাতছানি দেয়,
কুয়াশাচ্ছন্ন ভোর, শেষ বিকেলের মতো
সবই ম্লান সবই তুচ্ছ।

কোন সেই অপরাধ! অপরাধী আমি
হাততালি দেয় দুঃসহ স্মৃতি
পরানের গহীনে চিনচিনে ব্যথা।

নতুন সূর্যোদয় হয় না কোথাও
চারপাশে এক অসহ্য রাত্রিকাল
মুহুর্ত গুলো বড় অসৎ অস্থির
পিপাসিনী হৃদয়। সামনে শুধু
বিষে ভরা এক গ্লাস শরাব মাত্র,
পিপাসায় মৃত্যু ঘনিয়ে আসে।

মোট পড়েছেনঃ ৬৫০জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. স্বাগতম সোনেলায় আপু। -{@
    সুন্দর একটি কবিতা দিয়ে যাত্রা শুরু করলেন। লিখুন এমন আরো, পড়ুন অন্যদের। সোনেলা পরিবারের একজন হয়ে থাকুন।
    বেঁচে থেকে মৃত্যু চাইনা। চাই নতুন দিনের ভীষণ ব্যস্ততা।

  2. হায় হায় এতো তারাতারি মৃত্যু ঘনিয়ে আসলে কেমনে হবে?? বেচে থাকুন আপু।

    সোনেলায় স্বাগতম । -{@
    নিয়মিত লিখুন ও পড়ুন আপু।
    বাজি ধরে বলতে পারি এখানে নিয়মিত হলে আর মরতে ইচ্ছা করে না। 🙂

  3. আমাদের পরিবারে স্বাগতম।
    ওই গানটা শুনেছেন?

    “আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়
    মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়
    হাসি নিয়ে আয় আর বাঁশী নিয়ে আয়…”

    https://www.youtube.com/watch?v=2JQPlHCaUc0