পাগলি রে, তুই আছিস কেমন?

তুই তো দেখছি ঝড়ো হাওয়া!
ক্ষণে আমার শ্রান্ত পাতাকে
শাঁ শাঁ শব্দে নাড়িয়ে যাওয়া।

ভেবেছিলাম তুই বৃষ্টি হবি!
আমি ধুয়ে যাব প্রাণ ফিরে পাব
চলে যাবি তুই আমি হব কবি।

কোথাও তুই বৃষ্টি-বাদল, কোথাও মাতাল হাওয়া।
বুঝিনা তুই আছিস কেমন
কেমন তোর
এ আসা যাওয়া!

পাগলি রে, তুই ভাল থাকিস।
বাঁচিস যেন পরিপূর্ণতায়
শিশুর হাসিটি হাসিস।

মোট পড়েছেনঃ ১৭৩জন আজ পড়েছেনঃ ০জন

৪৯টি মন্তব্য

        1. তোর ভালো লাগবেই
          লিখুক যাহা কিছু, যাহা কিছু লইয়া
          পাগলামো তুই মানতে নারাজ
          কারণ লিখিয়াছে তোর ভাইয়া।

          Think Big, Be Great.

    1. বেশ বলেছেন অলিভার ভাই।
      তারপরেও কিছু হৃদয় তৃপ্ত না হয়েই চলে যাবে ওপারে। এ ঘটনা আগেও হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে; নইলে প্রকৃতি যে ভেঙ্গে পড়বে!

      ভাল থাকবেন।

    1. 😀
      মন যে কত কি চায় রে ভাই!
      আপনাকে একটা গান শেয়ার করছি, শুনবেন সন্ধ্যা ঘনিয়ে আসার মিনিট তিরিশ আগে গোধুলীর দিকে মুখ করে। পাগলা আর পাগলিরা এ সময় প্রকৃতিতে বিচরণ করে।
      https://www.youtube.com/watch?v=u7j56hlMmNQ&spfreload=10
      হাসি পেল? তো হাসুন।
      হাসলে মানুষ ভাল থাকে।
      আপনিও ভাল থাকুন।

    1. সোনিয়া, কি পাঠালেন! আমার তো কান্না পাচ্ছে! না না আর পাচ্ছে না।
      একটা ঘটনা মনে পড়ল।
      রাত ২ টার মত হবে। আমরা শহীদুল্লাহ হল আর ফজলুল হক হলে মাঝখানের পুকুরের এফ এইচের ঘাটে বসা। হৈ চৈ আর গানা বাজনা। উপলক্ষ্য এক বন্ধুর জন্মদিন ১৪ই ফেব্রুয়ারির জিরো আওয়ার । হল লাইফে ভাল ছেলেরাও একটু আধটু কিছু খেলে তা আমি খারাপ বলিনা। বলিই বা কি করে তাহলে তো নিজেই নিজেকে খারাপে ফেলে দিতে হয়! তা কি হয় না কি?
      যাগগে, আমি একটা গান গেয়ে যখন চোখ খুললাম। দেখলাম তিনজন খুব কাঁদছে। একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এফ এইচ ঘেঁসে কার্জন হলের দিকে। বলুন তো কেন?
      ঃ কেন? কেন? কেন?
      কারণ উনারা গানটার লোড নিতে পারেনি সেই রাতে। তাই তাঁরা কাঁদছিলেন।
      মানুষকে গেয়ে শোনানো আমার সেরা ডেলিভারি… (বন্ধুরাও তাই বলে) এই গানটি।
      তুমি কেমনে এতো নিঠুর হইলা…
      https://www.youtube.com/watch?v=Bhr89L6gd5k&spfreload=10
      হ্যাভ ফান।

      1. আবার আমাকে লিখতেই হলো।
        সেদিনে আরেকটি গান ছিল। লিঙ্ক পাচ্ছি না। (কেউ শেয়ার করলে আমি খুবই খুশি হব।)

        কিষাণ যেমন টুকরো করে কোদাল মেরে মাটির বুক
        তেমনি করে টুকরো করলি এই পরানের সকল সুখ।
        কেড়ে নিলি ও ও ও
        কেড়ে নিলি মনের ভাষা করলি বোবা মুক।
        কিষাণ যেমন টুকরো করে কোদাল মেরে মাটির বুক…

        এক জনমের ভালোবাসা একদিনেতে শেষ
        করে দিয়ে হলি রে তুই কোথায় নিরুদ্দেশ ।।
        বুঝিনি তো ও ও ও
        বুঝিনি তো তোর প্রেমেতে ছিল তীর ধনুক।
        কিষাণ যেমন টুকরো করে কোদাল মেরে মাটির বুক…

        এত দিনের প্রেমের দলিল পুড়িয়ে করে ছাই
        উড়িয়ে দিলি পথের ধুলায় চিহ্ন যে তার নাই ।।
        এখন আমি ও ও ও
        এখন আমি মূল্যবিহীন মুক্তোহীন ঝিনুক।
        কিষাণ যেমন টুকরো করে কোদাল মেরে মাটির বুক…

        … কে সেই মহাপ্রাণ যে আমাকে গানটি শেয়ার করতে পারে?

    1. জিসান ভাই, আবেগটা এখনও আছে বলেই হয়তো এমনিতেই বেরিয়ে আসছে ডাকটি।
      আর ওমন পাগলীকে এভাবে আমি না ডেকে পারি কি করে!

      অনেকদিন পরে সোনেলা আড্ডায় বেশ ভালো লাগছে।
      ভালো থাকবেন।

  1. ইশশশশশশশ কবি আবার নতুন করে কবি হতে চায় :c

    “পাগলী” ভালোবাসার নামগুলো কতোই না সুন্দর হয়….এমন ভালোবাসা’বাসি দেখলে কেনো জানি খুব ভালোও লাগে………….

    পাগলীটা পাগলটাকে একা ফেলে কোথায় গেলো?

    1. আপনার “বুদ্ধু” ডাকটা কিন্তু আমার কাছে বেশ লাগে। সে ডাকে যে কত কি মাখানো তার ছিটে ফোটা অবশ্য ভালই টের পাই। ভালোবাসলে এমন ডাক এসেই যায়, কি বলেন?
      পাগলিটা এখনও এই ইউনিভার্সেই আছে জেনেছি।

      খেয়ালী মেয়ে, সেই কবি যে কি হতো তা অনুমান করে বলা যাবে না। প্রত্যেক মানুষের মাঝেই স্রষ্টা শক্তি দিয়ে রেখেছেন অফুরান। কোন কোন আবেশ বা স্পর্শের যে কি কি শক্তি থাকতে পারে তা ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ডের তত্ত্বগুলো একটু নাড়লেও আমরা টের পাই। আমরা অবশ্য আমাদের না পাওয়া গুলোকে ব্লেম দিয়েও মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই। আমাকেও তাদের দলে ফেললে আমি মোটেও না করব না। আমি নেহায়েত একটা মানুষ এখন।

      বেশি বলে ফেলেছি। দুঃখিত।

      ভাল থাকবেন।

      1. যথার্থই বলেছেন যে ভালোবাসলে এমন ডাক এসেই যায়….
        পাগলের পাগলীটা ভালো থাকুক সবসময়–আর পাগলটা তাকে নিয়ে এমন লিখা আরো বেশী বেশী লিখুক, এটাই চাই 🙂

        একটু বেশিই বলে ফেলেছেন সত্যি–তবে যা বলেছেন খুব ভালো বলেছেন….
        ভালো থাকবেন…

  2. একান্ত অনুভুতি যখন,তখন পাগলী বাস্তবে আছেনই একজন :)ভালো থাকুক আপনার পাগলী,আপনিও ভালো থাকুন পাগলীর শুভাকাঙ্ক্ষী হয়ে।খুবই ভাল লেগেছে লেখা।

  3. ওরে আমার পাগল মন….
    গানের পাগল পাগলীটাকে মনে করেন কত কিছু উপমায় সে কেবল পাগলেই জানেন।পাগলীটা ভাল থাকুক শুভ কামনা।

    1. পাগলীর তালের ঠিক নেই তা যেমন ঠিক, তেমনি আমিও বেতালে আছি তাও ঠিক।
      …আমার আর কোথাও যাবার নেই
      কিচ্ছু করার নেই।
      এসেই গেল সুমনের দুলাইন, যদিও এর সাথে কোন মিলই নেই।
      ধন্যবাদ মিথুন।

  4. পাগলী হাওয়া হচ্ছেন,বৃষ্টি হচ্ছেন।নাড়িয়ে দিচ্ছেন,ভিজিয়ে দিচ্ছেন।বাহ! হিংসে হচ্ছে আপনাকে।এমন একজন পাগলী আছে আপনার।কবিতা হলে এটি কল্পনা ভাবতাম,একান্ত অনুভুতি যখন তখন পাগলী বর্তমান,অবাস্তব নয়।দুজনার জন্য শুভেচ্ছা।

  5. পাগলীকে মনে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া-বার্তা 🙂
    আপনি বেশ ভালো লেখেন। ছন্দ ধরে রেখে আবেগ প্রকাশ করা কঠিন।
    চলে না গেলে বুঝি কবিতা লেখা যায়না?
    তাল-বেতালের সকল পাগল-পাগলিরা সুখী হোক। ভালো থাকুক।

    1. ভালো বলেছেন “বাংলাদেশের আবহাওয়া-বার্তা” 😀
      “চলে না গেলে বুঝি কবিতা লেখা যায়না?” – যায়। মানুষ লেখেতো। দু-এক সময় আমার মাঝেও ও কবিত্ব ভর করেছিল। ওর সুগন্ধি আলাদা।
      জগতের সকল পাগলা-পাগলির জট খুলে যাক – হয়ে যাক ওরা সাধারণ।

      আপনাকে কেউ কখনও কি বলেছে আপনার নামটা “পূণ্য পূণ্যালয়” বা “পূর্ণ পূর্ণালয়” হলে কেমন হতো?
      শুন্য শুন্যালয় নামটা অবশ্য বেশি ভাল।

      1. না বলেনি। আমার বোনের ছেলেটার নাম পূর্ণ। সুন্দর না?
        আমি কিন্তু আমার আইডিটা খুবই পছন্দ করি। তবে আপনার দুটোও সুন্দর। 🙂

    1. ধন্যবাদ জানবেন।

      আপনার মন্তব্য পড়ে নিজের লেখাটি ফের পড়তে ইচ্ছে করল। পড়লাম। আবৃত্তি করলাম আমার মত করে। হুম! কিছু একটা বাড়তি মেশানো আছে। লেখার সময় লিখে ফেলেছি। তখন ততোটা বুঝিনি। সোনেলায় বেশ কিছুদিন সময় দিতে পারছি না বা সময় দেয়া হয়ে উঠছে না। এ নিয়ে খানিকটা লজ্জিতও বটে। তবে ফিরবো। 🙂

      ভাল থাকবেন।

মন্তব্য করুন