পাগলা গারদ থেকে

 

হঠাৎ আমি পাগলা গারদ থেকে পালিয়ে এলাম

জীবনের রঙ খুঁজতে, ঢঙ এর কবলে বন্দি ছিলাম

প্রকৃতির নির্যাসে খুঁজে পেলাম আবার প্রাণ

উদ্যাম বাতাসে মিশে দিলাম জীবনের ঐক্যতান  ।

আয়না বিবির বায়না ঝুরিতে, পাগলা বাঁধা নাই আর

মাথার উপরে উদার আকাশ, নীলে ভরা বুক তার ।

নিঃশ্বাস রাখি, স্বস্থির টানে   মুক্ত বিহঙ্গের ডানা

এই আছি, এই নাই  যেমন খুশি ইচ্ছে খানা ।

আলো মাখি,  বাতাসে ভাসি, খাঁজনার হিসাব বাকি

পিছু ফেরার টান নেই,  ভান নেই, ইচ্ছে মতো থাকি ।

 

হঠাৎ ই আমি ফিরে এলাম,  পাগলা গারদ থেকে

বিস্মিত ই হলাম বেশ,   দেয়ালের এপার উপার দেখে  ।।

 

রচনা কাল ঃ ১৫/১০/২৯২১

ঢাকা

মোট পড়েছেনঃ ৬৫৩জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ভাবনায় ঝড় তোলা কবিতা। তবে কয়েকটি শব্দের গঠনগত পরিবর্তন লক্ষ্যণীয় –

    ঐক্যতান – ঐকতান
    স্বস্থির – স্বস্তির
    খাঁজনার – খাজনার
    উপার – ওপার

    রচনায় প্রমিত বাংলার সংমিশ্রণ পরিত্যাজ্য।

মন্তব্য করুন