নিঃশব্দে নীরবে !

নিঃশব্দে নীরবে রয়েছ মোর হৃদয় মন জুড়ে।

কখনো পাইনি সাড়া তবুও থেকো অন্তর জুড়ে।

আছো অন্তরে এটাই যে মোর বড় সান্ত্বনা।

তবুও থাকো নীরবে তোমার কাছে বিণীত প্রার্থনা।

তোমার চাই অর্থ বৈভব বিত্ত্ব।

আমার আছে নিঃসম্বল চিত্ত।

তোমাকে যেতে হবে পার্টি ক্লাবে।

নিঃস্বের পক্ষে তা সম্ভব নয় কোনভাবে।

তোমার চাই নিত্য নতুন শাড়ি।

দেবার নেই মুরোদ চুড়ি বেলোয়ারী।

থাকি আমি ভাঙ্গা জীর্ণ কুঠিরে।

চাও থাকতে তুমি স্বর্ণকুঠিরে।

বৃষ্টি তোমার প্রিয় তাই ছাদে চাও দোলনা।

বৃষ্টিতে অপরূপ সবুজ প্রকৃতির লতাপাতাই আমার দোলনা।

আমি খোলা আকাশে দেখি তারার আলো।

তুমি হাতের মুঠোয় নিতে চাও পুরো চাঁদের আলো।

চাওয়া পাওয়ার আকাশচুম্বী প্রত্যাশা।

সাধারণ মানুষের থাকে নগণ্য প্রত্যাশা

 

মোট পড়েছেনঃ ৭২৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সত্যিই তাই । আকাশচুম্বী চাওয়ার নেইকো মানে। অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভালো থাকবেন শুভ কামনা রইলো অবিরাম

    1. আশা করি ভালো এবং সুস্থ আছেন। পারিবারিক ব্যস্ততার জন্য এতোদিন সময় সুযোগ হয়ে উঠেনি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার আন্তরিকতার জন্য। শুভ কামনা অফুরান।

  2. থাকি আমি ভাঙ্গা জীর্ণ কুঠিরে।
    চাও থাকতে তুমি স্বর্ণকুঠিরে।
    তবুও বন্ধু রাখ তাকে হৃদয় মন্দিরে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. তোমার চাই নিত্য নতুন শাড়ি।
    দেবার নেই মুরোদ চুড়ি বেলোয়ারী।
    থাকি আমি ভাঙ্গা জীর্ণ কুঠিরে।
    চাও থাকতে তুমি স্বর্ণকুঠিরে।

    এইদিক দিয়ে আমি বান্দা অত্যন্ত ভালো আছি, শ্রদ্ধেয় কবি দাদা। কিছুই দিতে হয় না! এমনিতেই চলে যাচ্ছে দিনগুলো।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।

    1. আপনি আমাদের কাছে সংগ্রামমুখর জীবনের প্রতিচ্ছবি। আপনি ঠিকই বলেছেন — “এইদিক দিয়ে আমি বান্দা অত্যন্ত ভালো আছি, শ্রদ্ধেয় কবি দাদা। কিছুই দিতে হয় না! এমনিতেই চলে যাচ্ছে দিনগুলো”। আপনার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইলো দাদা।

    1. আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ — “প্রত্যাশা আর আশার মাঝে মিল থাকা দরকার”। আপনিও সবসময় ভালো থাকবেন এবং দোয়া করবেন। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন