নাজমুল হুদা’র অনুকবিতা

(১)

নীল চুড়ি
…

যত্ন করে আগলে রাখো;
পরিমাপের হাত আমার দখলে গেলে
চোখে রেখে চোখ- তোমাকেই পরাবো।

(২)

কালো টিপ
…

সৌন্দর্য বৃদ্ধির দাবিতে
তোমার জায়গায় যার আমৃত্যু অনশন
রোজ রোজ খালি করে দিও
তাঁর অবস্থান- আমার উষ্ণ চুমুর স্লোগান।

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১,৫৫৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. হা হাহা হা, কে বলে দিবেন ? বন্ধ করার লোক এখনও জন্মে নাই।
      আর একজন বন্ধ করে দিলে, হাজার হাজার টিপ স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসবে।

  1. পরিমাপের হাত আমার দখলে গেলে
    চোখে রেখে চোখ- তোমাকেই পরাবো।…

    পরিমাপ জানা হয়ে গেলে চোখে-চোখ রেখেই রঙ্গিন হয়ে উঠে দু হাত।

    দারুণ লিখেছো,,
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন