নতুন নন্দলাল

হাত দুলে ভাত তুলে
খাই না আমি।
পা ঝুলে কোন ভুলে
সিঁড়ি না নামি।

নিদ্রা হতে অনিদ্রাতে
বসে থাকি ঘরে।
বাহিরেতে না হয় বাহির
হারিয়ে যাওয়ার তরে।

গাড়ি আমি নাহি চড়ি
দুর্ঘটনার ভয়।
কখন কোন অপঘাতে
আমার মৃত্যু হয়।

নৌকাতে আমি নাহি চড়ি
যদি যাই পরে।
কে করিবে উদ্ধার এ দেশ
যাই যদি মরে।

বাঁচাটা আমার অতি দরকার
অনেক ভেবে দেখেছি।
যতন করে প্রাণটা যে তাই
আপন করে রেখেছি।

দেশের জন্য বাঁচতে চাই
শতাব্দি মহাকাল।
আধুনিক সালে  আমি এক
নতুন নন্দলাল।।

 

বিঃদ্রঃ কেভিড-১৯ ফ্যাক্ট

মোট পড়েছেনঃ ৮২৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. স্যালুট জানাই। দেশের জন্য বাঁচবেন, বাঁচতেই হবে ।নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুক, সর্বোপরি দেশ ও বিশ্বকে ভালোবাসুন মানবতার খাতিরে।

  2. “দেশের জন্য বাঁচতে চাই
    শতাব্দি মহাকাল।
    আধুনিক সালে আমি এক
    নতুন নন্দলাল।।”

    ধরি মাছ না ছুই পানি
    নন্দ লালের কথা মনে পড়ে গেল
    শুভ কামনা।

মন্তব্য করুন