নজরুল

আজও বিদ্রোহের অনল যেনো
কণ্ঠনালী টগবগ বিশ্বময়!
অসাহসের ক্ষীণ করে রেখেছে বীজ;
তবুও সাহস হারাননি নজরুল!
তোমার সাম্যে দ্রোহের
গান গাই আজও- কালও পৃথিবীময়।

অমৃত্যের গাঁথা সাহসের বজ্রপাত
আমার আকাশ শুধু ‍উজ্জ্বলময়!
তুমি নজরুল আমার প্রেরণার গান
সাম্য নদের ঊষসী বান-
শত ক্রোধের হোক না অবসান!
তুমি বিশ্বময় শুধু নজরুল ।

১১ জ্যৈষ্ঠ ১৪২৮,২৫ মে ২১
—————————–

মোট পড়েছেনঃ ১,০৮৪জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. নজরুল আমাদের মোনাজাতের একাংশ। নজরুল আমাদের নির্যাতিত মানুষের বন্ধু। সর্বপরি নজরুল সবার। নজরুল পুরো পৃথিবীর।

    বিনম্র শ্রদ্ধা।
    নজরুল ইসলাম শুভ্র ফুল হয়ে থাকুক মনের বাগান জুড়ে।

মন্তব্য করুন