দৃষ্টির বিভ্রম

হালিমা আক্তার ৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১২:১৮:৫১অপরাহ্ন কবিতা মন্তব্য নাই

চোখের কোণে এক বিন্দু মুক্ত দানা

কখনো বিষাদ, কখনো ছড়ায় দ্যুতি,

ব্যস্ততার ঘন্টায় হয় ছন্দপতন।

বুকের গহীন বিরহের মাতাল সুর

কখনো শূন্যতার, কখনো প্রাপ্তি,

ঢেউ খেলে যায় জীবন নদীর কূল

ভাঙা গড়ার খেলায় এপার ওপার।

বহু বছর পরে জেগে ওঠা চর

বসতহীন গড়ে ওঠা ভূমি,

হয় না নতুন করে স্বপ্ন বোনা।

গোধূলির সন্ধিক্ষণে কেউ যেন

তরী বেয়ে আসে পাড়ে তে

সে কি , চেনা কোন জন!

ফিরে আসছে প্রিয় জনের খোঁজে?

না অচেনা পথিক? যে হারিয়েছিল পথ

না শুধু দৃষ্টির বিভ্রম।

৩৮১জন ৩৪৫জন

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ