দিকশুন্য কাব্য

বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো

ক্রমশ স্তিমিত হয়ে আসে,

হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়

দ্রুত অন্ধকার নামে–বেদম হাসে।

 

একগুচ্ছ জোনাকি মেলে ময়ূর পেখম

দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,

ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায় 

খুঁজি কোথায় ভালবাসার ডাক।

 

এই রাত কোথাও নিবিড়-কোথাও ঝাঁঝালো

বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,

সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে

মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।

 

গভীর থেকে গভীরে নামে সংশয়-বিষ্ময়

বিপন্ন জীবনের গান তেতে ওঠে,

চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ

বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।

মোট পড়েছেনঃ ৬১২জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. আপনাকে আমাদের সোনেলার উঠোনে স্বাগত। খুব ভালো একটি কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। চাওয়া পাওয়া গুলো হারিয়ে গিয়ে গল্পগুলো দিকশূণ্য হয়ে পড়ে। চমৎকার উপস্থাপন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

মন্তব্য করুন