তোমার জন্য আমি

আমি পাগল তাই ———
মাঝে মাঝে পাগলামি ছাড়া চলতে পারি না ।
আমি গাধা তাই ———-
তোমার আমাকে ভালবেসে
ইচ্ছা করে বা অনিচ্ছায় দেওয়া
কষ্ট গুলোকে বুঝতে পারি না ।
আমি নিকৃষ্টও তাই———-
বারবার তোমাকে কষ্ট দেই
তোমাকে বোঝার চেষ্টা করি না।
আমি বোকা তাই———–
তুমি কষ্ট না দিলেও
আমি শুধু শুধু নিজে নিজে কষ্ট পাই ।
আমি জঘন্য তাই———–
নিজের ভুলগুলো বাদ দিয়ে
বার বার তোমার ভুল গুলো ধরতে চাই ।
আমি নীচ তাই————
কারনে অকারণে বারবার
তোমার কাছ থেকে বিদায় চাই ।
আমি নির্লজ্জ তাই———–
বার বার বিদায় নেওয়া সত্ত্বেও
তোমার কাছে ফিরে আসতে চাই ।
                                       ………………সীমা সারমিন………………
মোট পড়েছেনঃ ৮৮২জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. ওরে ভালোবাসা 🙂
    কবি দেখি তাঁর ‘ তোমার ‘ জন্য নিজকে উৎসর্গ করে দিলেন।

    ভালো লিখেছেন , আবেগকে প্রকাশ করেছেন ভালো ভাবেই।
    শুভ কামনা ।

    1. আবেগ বড়ই কঠিন জিনিস যা মানুষের মস্তিষ্কের এক রখম রোগ সরূপ
      এই রোগ থেকে পরিত্রাণ অনেক কঠিন
      ধন্যবাদ ভাইয়া।

মন্তব্য করুন