তোমাকে বড়ো প্রয়োজন

10438307_10206143676687294_2740816327129679006_n
তোমাকে বড়ো দরকার আমার।
ভীষণভাবে দরকার।
ঝকঝকে দিনের আলোয় যতো স্পষ্ট দৃশ্য চোখে পড়ে,
আবার সেই দিনের আলোকে যখন রাহু গ্রাস করে
গ্রহণ হয়,
অন্ধকারে ঢেকে যায় চারিদিক—
আর রাত তার নিকষ কালো শরীর নিয়ে এসে
ছিনিয়ে নিয়ে যায় ঘুম আমার,
অথবা শুক্লপক্ষ যখন কৃষ্ণপক্ষকে ধাক্কা দিয়ে সরিয়ে
জ্যোৎস্নায় ভিঁজিয়ে দেয় চারিদিক—-
এমন সময়গুলোতে তোমাকে বড়ো দরকার।

আসবে?
ঝড়ের মতো এসে আমায় নাড়া দিয়ে যাবে?
হাওয়ার মতো নেবে উড়িয়ে?
তোমার কাঁধে মাথা দেবে রাখতে?
রাত থেকে গোধূলি সারাটি সময়ে তোমায় যে দরকার আমার।
বড্ড পিপাসার্ত আছি,
জল হয়ে তৃষ্ণা মেটাও, মেটাবে?
অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।
বিদ্যুতের মতো চমক দিয়ে নেমে এসো,
এই যে দেখো এখানে শীতল পাটি আঁচল পেতে রেখেছি।
নিঃশব্দ অন্ধকারের অতলে পড়ে আছি আমি,
আমাকে তাই উঠিয়ে নিতে চলে এসো।
তোমাকে যে এখন বড্ড প্রয়োজন আমার।

হ্যামিল্টন, কানাডা
৩০ মে, ২০১৫ ইং।

আটলান্টিক এর পাড়ে যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে বসে আমি
ছবিটি তুলেছে আমার ছেলে নভোনীল তীর্থ ২০১১ সনে।

মোট পড়েছেনঃ ১,০৬৯জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. তুমির কি সাধ্য আছে এমন করে বললে না করবার !! যেমন করে তুমিকে চাই, ঠিক তেমনি করে সে বুঝবে তো?
    ছবিতে একমনে বসে থাকা আপুটা খুবই ভালো লেখে।

    1. কল্পনা করতে সমস্যা তো নেই শুন্য শুন্যালয় 🙂
      আটলান্টিক এর পাড়ে যেখানে টাইটানিক ডুবেছিল সেখানে বসে আমি
      ছবিটি তুলেছে আমার ছেলে নভোনীল তীর্থ ২০১১ সনে।

      1. আপনার ছেলের নাম টিতো ভারি সুন্দর আপু নভোনীল, চমতকার। কার দেয়া নাম এটি আপু?
        টাইটানিকের মত ডুবে গেছে মন। এটি আপনি তা কিন্তু আগেই বুঝেছি। সুন্দর ছবিটি।

  2. এমন মানুষ কি আছে এ জগতে?কল্পনায় আছে হয়ত,বাস্তবে না।খুঁজে যেন পান এমন মানুষটিকে।
    পানির দিকে তাকিয়ে কিছুর প্রতিক্ষায় বসে থাকা ফটোটি লেখার সাথে মিলে গিয়েছে দিদি।

  3. বড্ড পিপাসার্ত আছি,
    জল হয়ে তৃষ্ণা মেটাও, মেটাবে?
    অহংকারী মেঘের মতো থমকে থেকোনা।……… তৃষ্ণা মিটে যাক।খুবই ভালো লেগেছে দিদি।

  4. দারুন একটা কবিতা, তবে আপু এই ছোট্ট আমার জীবনে এইটুকু বুঝে গেছি মানুষের কোন চাওয়াই আসলে পরিপূর্ণ ভাবে পাওয়া হয়না, শুধু সুন্দর সুন্দর ব্যাপারগুলো চাওয়া হয় আর তা অপ্রাপ্তি হয়ে থেকে যায় কাল থেকে মহাকালে।
    আপনার জন্য অনেক অনেক শুভকামনা রেখে গেলাম। প্রাপ্তি যেন আপনার জন্য কোন মুহূর্তেই প্রবঞ্চনা না হয়।

    #আমি কেন এতো ভালো সিরিয়াস কবিতা লিখতে পারিনা!!!?? তবে কি এইটা আমার অপ্রাপ্তি?

    1. কি সুন্দর মন্তব্য তোমার। আমাদের যখন যাকে দরকার, তখন সে থাকেনা।
      আমার বান্ধবী ঊর্মী বলে যাকে প্রয়োজন কিংবা অপ্রয়োজনে কাছে পাওয়া যায়, তাকেই আমরা গুরুত্ত্ব দিইনা।
      অফুরান ভালোবাসা মায়াবতী আপু। -{@ (3

মন্তব্য করুন