তুহু মম তব

: ফীলিং সামথিং সামথিং, হেলৌ হানি বানি…

: মন কি যে চায় বলো…

: তুমি যে আমার, ওগো তুমি যে আমার…

: …হৃদ মাজারে রাখিবো, যেতে দেবো না…

 

সুধীজন,

গীত কলিতে করিয়াছি বর্ণন-চিত্তে লাগিয়াছে ফাগুনের উচাটন, কোকিল কুহু ডাকিয়া কহিতেছে-

: কুহু কুহু, কুউউউউ…কুউউউউউ-প্রিয়ে, চন্দ্রিমা জাগিয়াছে তোমারো নয়নে…জোছনা বিহারে চলিতেছি তোমারো মুখশ্রী পানে।

: বাঁশুরিয়া শুধাইলো- করিতেছ কি! বংশীতে চুম্বন বিনা সুর বাজিবে কি?

: কুহুহ কুহুহ, কুহুহ কুহুহ…কুউউউউউ…প্রিয়ে, চিত্ত মম তুহু বংশী। সুর ব্যঞ্জন চুমিবে কি?

: বাঁশুরিয়া হাসিয়া কহিলো- তুহু মম চিত্তে, বংশীতে নাচিবে নৃত্যে, জোছনা তব সঙ্গীতে!

: কুউউ, কুউউ কুউউ-প্রিয়ে, চন্দ্রিমা ফুটিয়াছে মম চিত্তে, তুহু মম বংশী, তুহু নম গীতে।

 

সুধীজন,

চিরযৌবনা চিত্ত জাগিয়াছে কুহু রবে, বাঁশুরিয়ার বংশীতে চন্দ্রিমা গাহিছে কোকিল কন্ঠে।

 

সুধীজন,

চিত্তে প্রেম সবে শুরু, আসনে উপবিষ্ট থাকুন-কহিয়াছে গুরু…

সুধীজন,

করিয়াছি আজি যাহা বর্ণন, করিয়াছেন যাহা কর্ণে শ্রবন, বুঝিবে সকলে-প্রেম চিত্তে-থাকিবে ইহা-তুহু মম চিত্তে আমরণ।

(ৎ)

মোট পড়েছেনঃ ১৪১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. চিত্তে প্রেম সবে শুরু…হা হা হা বুঝিলাম তব লেখায় প্রেমগুরু… শুধু বুঝিলাম না ইহার মর্ম(ৎ), হইলো কুঞ্চিত মম ভুরু… 🙂

    1. ‘খন্ড ত’ পূর্ণ ত হইতে হইবে। তাই, রুপক অর্থে লিখিয়াছি ‘ৎ’। অর্থাৎ চলিবে 😉 এখনো সম্পূর্ণ হয় নি।

      জানতে চাওয়ার জন্যে অনেক ধন্যবাদ 😀 -{@

  2. অনেক কঠিন ভাষা বুঝিতে গিয়া দাঁতের ১২ টা…… বাসুরী !!!! আমার নাম ধরিয়া ডাকিলেন কেন হে গুরু ???
    বাসুরী এখন আর বাঁশি বাজায় না।

মন্তব্য করুন