তুমি

ইঞ্জা ৫ ডিসেম্বর ২০১৬, সোমবার, ১১:১৬:১২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

কত যে চোখের জল চুষে নিয়েছি এই ঠোঁটে
কত যে চুম্বন এঁকেছি আমি ওই ললাটে
তবুও দেখনি এই হৃদয়ের রক্তাক্ত ক্ষরণ
থেমে যায়নি আর তোমার ওই যুগল চরণ।

ছেড়েছ তুমি কতই না বিষবাস্প
আমার দুঃখে কতই না তুমি হাসছো
কিন্তু একদিন তুমি জানি ফিরে আসবে
তখন হয়ত আমি আর থাকবনা এই পৃথিবীতে
তখন সবাই দেখবে তোমায় মায়া কান্না কাঁদতে।।

১২৮২জন ১২৮০জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য