তুমি ছিলে না বলে

তুমি ছিলে না বলে,ভালোবাসা ছিলনা।
তুমি ছিলে না বলে,ভালো লাগেনি গোধূলির রক্তিম আভা।
তুমি ছিলে না বলে, বৃষ্টি আসেনি,কদম ফুঁটেনি অভিমানে।
তুমি ছিলে না বলে, ভালোবাসা হয়নি গভীর  রাতের সাথে।
তুমি ছিলে না বলে, তারারা আসেনি রাতের আকাশে।
তুমি ছিলে না বলে, সুর উঠেনি তানপুরাটার তারে।
তুমি ছিলে না বলে,নিরাবতা আমায় আকড়ে ধরেছে সজোরে।
তুমি ছিলে না বলে,কথা হয়নি মনের সাথে।
তুমি ছিলে না বলে,প্রহর আমার কেটেছে গুনে গুনে।
তুমি ছিলে না বলে,ভালোলাগা ভালোবাসা হারিয়েছে অবেলা তে। তুমি ছিলে না বলে,নিজেকে আমি হারিয়েছি অবহেলার দ্বারে।
তুমি ছিলে না বলে, ক্লান্ত আমায় করেছে ভর অকপটে।

মোট পড়েছেনঃ ১,২৭৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. নীতিমালা অনুসরণ করুন প্লিজ। একটি লেখা দেয়ার পর ২৪ ঘন্টা অপেক্ষা করে ২য়টি প্রকাশ করুন। এর মাঝে সময় নিয়ে নিজের লেখার কমেন্টের জবাব দিন।
    ইচ্ছে হলে অন্যদেরটায় মতামত রাখুন।
    হ্যাপি ব্লগিং 🌹🌹

  2. তুমি ছিলেনা বলে আকাশে চাঁদ ওঠেনি।
    বিষন্ন বিকেলে ছেঁয়ে গেছে মন।।।।
    দারুন কবিতা পড়লাম। শুভ কামনা।

  3. তুমি ছিলে না বলে জমে নি সোনেলার উঠান
    কেউ আসেনি শোনাতে ভালবাসার গান।
    স্বাগতম সোনেলার উঠানে। সুস্বাগতম।

মন্তব্য করুন