জেদ

রঙ বিরল রাস্তার মোড় ছিল বেশ-
সেইদিন জেদ ধরেছিলাম ফুলের গন্ধ নিবো বলে
তা আর হয়ে উঠল না-
এতোটাই ধূলিবালি ছিল বুঝাছিল না ।

সত্যই বড়ই গাছ হেঁটেই আসল!
তারপর ঢিল ছুড়লাম বড়ই পরল না।
প্রশ্নমালা কিছু বর্ণ রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া
ছড়িয়ে দিলো অথচ প্রণয় হলো না।

অবশেষে আকাশ মেঘলা বাদল
ডুবে গেলো খালবিল- এমন কি নদে ভরা জল
অতঃপর বিবর্ণ তারার পাশে জ্বলছে কিছু জেদ-
তা আর দেখা হলো না।

১৭ মাঘ ১৪২৬, ৩১ জানুয়ারি ২১
———————————–

মোট পড়েছেনঃ ১,০৮০জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. ছুরলাম নাকি ছুড়লাম । ছরিয়ে নাকি ছড়িয়ে। শুদ্ধ কোনটা জানাবেন। অনেকে ড় এর জায়গায় র ব্যবহার করে । নাকি আমাদের ওইদিকে ড় হয়।

  2. আগের থেকে লেখাতে উন্নতি লক্ষ্য করছি। ভাল লেগেছে—- “অতঃপর বিবর্ণ তারার পাশে জ্বলছে কিছু জেদ-
    তা আর দেখা হলো না।”– এই লাইন দুটো ভাল লেগেছে ভীষণ—–শুভকামনা রইল

  3. অপূর্ণ স্বাদ আর জেদ — “অতঃপর বিবর্ণ তারার পাশে জ্বলছে কিছু জেদ-
    তা আর দেখা হলো না”। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভেচ্ছা।

  4. “প্রশ্নমালা কিছু বর্ণ রাস্তা মোড়ে কৃষ্ণচূড়া
    ছড়িয়ে দিল অথচ প্রণয় হলো না” সুন্দর বহিঃপ্রকাশ! একরাশ শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন