জনতাই পারে, জনতাই গড়ে

বাঙ্গালী জাতি তোমার কান্ডারীরা আজ পথ হারাইয়াছে
বাংগালী জাতি তোমার কান্ডারীরা আজ নীতিভ্রষ্ট হইয়াছে।
জনতা পারে জনতাই নির্বাচন করে নেতা,
জনতাই গড়ে দেশ, জনতাই রক্ষা করে স্বাধীনতা।

জনতা আজ ভাঙ্গ তোমার ঘুম,
জনতা আজ দাও সিল নীতির বাক্সে।
জামাতীরা সৃষ্টিকর্তাকে করিয়াছে অবিশ্বাস
বিশ্বাসে ডাকিয়া আনিয়াছেন বিধর্মী আইনজীবীদের আজ।

আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষ হত্যা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় পেট্রোল বোমা,
আন্দোলনের হাতিয়ার যদি হয় মানুষকে জিম্মি
তাহলে কি গণতন্ত্রের সংজ্ঞা বদলে
স্বাধীন মত অন্যায় করা?

জনতা আবার জাগো, আবার সিল মার,
নেতৃত্ব তৈরীতে আন তোমার জয়গান।

মোট পড়েছেনঃ ৬৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. জনগন কাউকে ক্ষমতা দেয়ার জন্য আন্দলন করে, মানুষ পুরিয়ে মারে, গাড়িতে আগুন দেয়। কিন্তু উন্নয়নের কাজের জন্য কেউ আন্দলন করেনা। এটাই দুঃখ। কেউ বলেনা, ক্ষমতায় যেই থাকুক আমরা শুধু দেশের মানুষের উন্নয়ন চাই। উন্নয়ন না করতে পারলে ক্ষমতা ছাড়ুন। তানাহলে আমরা আন্দলোন গড়ে তুলব। দুঃখ, আমরা শুধু দলই চিনি। ভাল মন্দ বিচার করিনা।

    1. হ্যাঁ ভাই, ১৯৭০ সালে এই জনতাই বঙ্গবন্ধুকে রায় দিয়েছিল বলেই আমারা স্বাধীনতা সংগ্রামের জন্য এগুতে পেরেছিলাম।

  2. গনতন্ত্রের সংজ্ঞা এখন স্বাধীন ভাবে অন্যায় করা, বেশ ভালো লিখেছেন ভাইয়া। জনতা ঘুমকাতুরে, সহজে ঘুম ভাঙ্গবেনা তাদের।

    1. জনতা নিজেরা দায়ী বললেও ভুল
      নতুন সৎ ও কর্মঠ নেতার অভাব। ১৯৭১ সালে পুরবে বঙ্গবন্ধুর আহবান ছিল আর জনতা সেই আহবানে সাড়া দিয়ে ১৯৭০ সালে নির্বাচিত একক নেতা হিসেবে। আমাদের শিক্ষিত সমাজ দায়ী এরা লভ লালসায় অন্যায় পথে চলে যাচ্ছে এখান থেকে বাহির হতে হবে যে আপু।

    1. চাই একজন সাহসি নেতা। কিন্তু সমস্যা আমাদের তাকে বিশ্বাস আনয়ন করা, আমরা দুই দলের বাহির হতে না পারাও সমস্যা।

মন্তব্য করুন