ছান্দিক ভাবনা : ঘুম এবং প্রেম

অবগাহন...
অবগাহন…

**\\ঘুম//**

কখনো হঠাৎ একেবারে চুপ
নির্বাক নিশ্চুপ
উড়তে উড়তে ওই সুদূরে
তেপান্তরে টুপ।
খুঁজবে কি তখন আমায়
তোমার ও দুটো চোখ?
চুপ চুপ চুপ
এখনও একই রূপ
ডাকছে ওই নীল আকাশ
দেবো নাকি ডুব?
আহ! নীরব নিশ্চুপ!
দেখো ছুঁয়ে আত্মা আমার
ঘুম পেয়েছে খুব।

########## (3   -{@   (3 ##########

**\\প্রেম//**

মেঘ বুঝি ঝরবে ওই নীল পাহাড়ে?
ভিঁজবে কি তখন তোমার ওই অরণ্য?
আগলে কি নেবে আমায় মেঘের সকাল?
রাত্রির গান গাইবে কি ওই ফুলেল বিকেল?
নীল কি ছোঁয়াবে ঠোঁট আমার এই কাজল চোখে?
লজ্জ্বাকাতর চিবুকে বুঝি মাখাবে ওর আদুরে রঙ?
তাই কি ডাকছে আমায় তোমার ওই নীল পাহাড়?
পড়াবে বলে ডুরে কাটা তাঁতের শাড়ী?
সাজছি আজ ইচ্ছেমতোন তোমার জন্যে
হারাবো আজ মনটি আমার নীল-সবুজে।
বুঝলে কিছু?

**শুভ জন্মদিন সোনেলা। তোমার জন্যে আমি এবং আমার নীলের পক্ষ থেকে   -{@   (3

হ্যামিল্টন, কানাডা
২২ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

মোট পড়েছেনঃ ৭৩২জন আজ পড়েছেনঃ ০জন

৫৮টি মন্তব্য

  1. নীলাপু, কাল ঈদ, কিচেনে দৌড়ের উপ্রে আছি 🙁 তবে সব কাজ ফেলে যদি ঘুমাতে ছুটি তার সব দোষ তোমার।
    লেখা নিয়ে বলবো ফ্রাইডে।
    শুভ জন্মদিন সোনেলার নীলা। -{@

    1. অপেক্ষায় রইলাম শুক্রবারের। ওইদিন আবার আমার মরণের দিন।
      তবে ঈদের শুভেচ্ছা আপু। অনেক আনন্দ করো, আর হাসিটুকু লেপ্টে থাকুক ওই ঠোঁটে।

      -{@ (3

  2. ডাকছে ওই নীল আকাশ
    দেবো নাকি ডুব? ……… ভয় পেয়েছি।ডুব দিলে যদি ভেসে না উঠি? 🙂
    জন্মদিনের সুন্দর উপহার।শেষের কবিতা তো ডিমের মত -{@

    1. লীলাবতীদি ডুব দিলে আর ভেসে উঠতে ইচ্ছেই করবে না।
      সোনেলাকে তো সাজিয়েছেন আপনারা। তাই শুভেচ্ছা আপনারও প্রাপ্য। -{@

    1. ঘুম যে পূর্ণতর আবেগ।
      আর প্রেম সে যে “এসেছিলো নিঃশব্দচরণে।”
      গানটি শুনুন।
      https://www.youtube.com/watch?v=1dbG7PMiSig

      আপনারা সোনেলার প্রথম থেকেই আছেন। শুভেচ্ছা আপনাকেও। -{@

      1. ইন্দ্রানী সেন আমার পছন্দের। যে গানের মধ্যদিয়ে ইন্দ্রানীর সাথে আমার প্রেম হয়েছিল, আপনাকে আমি তাই’ শেয়ার করছি।
        ভালবাসি। ভালবাসি…
        https://www.youtube.com/watch?v=wfxkeBVu7o8
        ভাল কাটুক আপনার প্রতিটি দিন।

      2. “আকাশে কার বুকের মাঝে
        ব্যথা বাজে
        দিগন্তে কার কালো আঁখি
        আঁখির জলে যাই ভাসি।” ভালোবাসা আছে বলেই জলের কান্না আছে, হাসিরও কান্না আছে। মন হারিয়ে ফেললাম আবারও বুড়োরই কাছে। আর আপনিও আজ আমায় অন্যরকম এক দিন দিলেন। -{@

        গান দিন তাড়াতাড়ি।

  3. তাইতো বলি আমার এতো ঘুমা পাচ্ছে কেনো?? ;? বুঝেছি আপনার কবিতার প্রভাব। আপনার না মাথা ফাকা হয়ে গেছে? ফাঁকা মাথা থেকে এসব বেড় হয়??? 😮
    জন্মদিনে এমন গিফট পেলো সোনেলা, সে মানুষ হলে না জানি কি করতো। ;?

    1. আরে মাথা ফাঁকা বলেই তো এমন লেখা। ভরা থাকলে কতো ভালো হতো। :p ভেবে দেখো পিচ্চি আপু। 😀
      ঘুম আজ আমারও খুব পেয়েছে। বলতে গেলে ঝিমুচ্ছি।

      সোনেলার গিফট তো তুমি গো পিচ্চি আপু। যা লিখছো আজকাল, আমি তো তোমার শিষ্য হবার জন্যে এপ্লাই করবো ভাবছি। ফর্মটা পাঠাও না আপু। 😀 🙂 -{@ (3

  4. হঠাৎ কলরব, হঠাৎ জেগে ওঠা
    হঠাৎ ই আবার থেমে যাওয়া
    হঠাৎ রেগে যাওয়া, হেসে ওঠা
    নিশ্চুপ হারিয়ে যাওয়া
    ঘুম ঘুম চোখে।
    ঘুম নিয়ে এতো কিছু
    ভাবছি নেব ঘুমের পিছু।

    1. ছুটতে থাকুন হাঁটতে থাকুন
      যতো খুশী ততো
      ঘুমের সাথে ঘুমের হাটে
      কিনুন ইচ্ছেমতো।
      দাম যদিও একটু চড়া
      তাতে কি আর হবে
      এমন ঘুমের জন্যে সবাই
      দৌঁড়ায় আর ছোটে।

      কবিভাই আজ মরার ঘুম চোখে। বুঝেছেন? ^:^

      আজ সোনেলার জন্মদিন। কিন্তু সোনেলার জন্মদাতা আপনি আর নানা। আপনারা দুজন এই সোনেলাকে সৃষ্টি করেছেন বলেই আজ এতো আনন্দ-আড্ডা-লেখালেখি করতে পারছি। কৃতজ্ঞ আপনাদের দুজনের প্রতি আজকের এই পরিবারে আশ্রয় দেয়ার জন্যে। -{@ (3

      তবে হ্যা ক্ষ্যাপানো কিন্তু চাল্লু থাকবে। :p 😀

      1. কোন দৈত প্রচেষ্টায় একটি ব্লগ চালু থাকে না। সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টার ফল এ ব্লগ।
        আপনার সবাই আনন্দ চিত্তে নিজেদের হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন এ ও
        কম কথা নয়। আপনি আপনারাই আমাদের ব্লগের প্রাণ। প্রাণ ভোমরা বললেও অত্যুক্তি হবে না।

        তা, আপনি চালু রাখুন না, কেউ তো নিষেধ আনছে না।

        1. তা ঠিক। তবে আজ যদি আপনি আর নানা সোনেলার জন্ম না দিতেন, আমরা কোথায় থাকতাম। অন্য যেসব ব্লগ, কোনো আন্তরিকতা নেই। এখানে লেখার ভুল ধরিয়ে দেয়া হয় অনেক আন্তরিকতার সাথে। কষ্ট পাওয়া যায়না, সম্মানহানিও হয়না। আর আমার এ ব্যাপারটি খুবই ভালো লাগে। কৃতজ্ঞ আমি আপনাদের দুজনের কাছে। -{@

          নিষেধ আনলেও শুনছে কে? 😀

    1. আপু রে আমিও ঘুম ঘুম। জানালায় আমার চাঁদ ঝুলছে। পর্দা সরিয়ে রেখেছি। চাঁদ দেখে দেখে ঘুমুবো।
      https://www.youtube.com/watch?v=3ftj6jVU2ng

      গানটা রাতে শোনো। -{@ (3

      1. ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়াবীনি রাত,,,,,,,
        আপু আমি একা একা চাঁদ দেখতে দেখতে বহু রাত কাটিয়ে দিতে পারি। চাঁদ আমার এতটাই প্রিয়,,,,,,,,

        1. ২৭ সেপ্টেম্বর আকাশের দিকে চেয়ে থেকো। সুপারমুনের কিছুটা দেখতে পাবে। আর প্রার্থনা করবো সেদিন যেনো আকাশ পরিষ্কার থাকে, শুধু তোমার চাঁদ দেখার জন্যে। -{@ (3

    1. নানা ঘুম আর প্রেম এক হবে, ভাবো কি করে! 😮

      ঘুমে আমি ঢুলছি। প্রেম কাল সকালে মানে তোমাদের বিকেলে করবো। দেখো মিস করোনা যেনো।
      ওই সময় বাসে ঝুলে ঝুলে প্রেম করবো, সুন্দর করে সেজে-গুজে এসো কিন্তু। :p 😀

      অনেক দুষ্টুমী হলো। তবে এখন যা বলবো, মন দিয়ে শোনো। নানা কৃতজ্ঞ আমি তোমার কাছে। আজকের এই যে আমি লেখালেখিতে এখনও আছি, তোমার কারণেই। ফেসবুকে লেখা দিতাম, সেখানে একঘেঁয়েমি এসে গিয়েছিলো। লেখা থেমে গিয়েছিলো। হঠাৎ তুমি বললে এখানে নিয়ে এলে। প্রচন্ড বিশ্বাস আমার চলে এলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এসব ভাবনা মাথায় আসেনি। কিন্তু প্রচন্ড ব্যস্ততার জন্যে তখন নিয়মিত হতে পারতাম না। তাও একটা টান ছিলো, আসতাম। তারপর এভাবে আসতে আসতে এতো বড়ো একটি পরিবার পেয়ে গেলাম, যে না জানিয়ে কোথাও যেতে পারিনা। নানা খুব ঘুম চোখে তাই এখানেই থামতে হচ্ছে।

      শুভেচ্ছা আর অফুরান ভালোবাসা তোমাকে আর সোনেলাকে। -{@ (3

        1. আপু গো সকালে আমার উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে। কতো মিষ্টি একটা এলার্ম বাজে, কিন্তু ওই কুঁই কুঁই করে কোঁকানো থামিয়ে বিছানা থেকে নামতে ইচ্ছে করেনা। 🙁

          ঘুম+প্রেম= (3
          ঠিক বলেছো। -{@ (3

          https://www.youtube.com/watch?v=CGHJaSypDC0

    1. ও দিদি এটা কি বললেন!!! 😮
      এভাবে বলবেন না। আমি একজন সাধারণ মানুষ। যাকে চিনেও বুঝতে চায়না অনেকেই। আবার বুঝেও ভুল বোঝে। যা সবার সাথেই হয়।
      লিখি সে তো আপনাদের প্রেরণাতেই।
      ভালোবাসা অফুরান। -{@

    1. আমাদের জীবনে ও দুটোর সাথে খাদ্যও আছে। 😀
      ভাভু বাইয়া আমি পিচ্চি আপুর শিষ্য হবার ফর্ম চেয়েছি। আমাকে জায়গা দেবেন কিনা এ নিয়ে পিচ্চি আপু চিন্তিত। আপনি গ্রীন সিগনাল পাঠালেই পিচ্চি আপু এক্সেপ্ট করবে। 😀

    1. ঈদের দিন দৌঁড়েছি কাজের ভেতর দিয়ে। আনন্দ ফেলে এসেছি সেই স্কুল জীবনেই।
      ঈদ পরবর্তী লেখা তাড়াতাড়ি চাই ভাভু বাইয়া। 😀

  5. ঘুমটা পড়ে মজা লাগলো খুব। জলতরঙ্গের টুংটাং এর আওয়াজ মনে হলো। তুমি তাহলে এমনও লিখতে পারো!
    নীলা তো এমনিতেই নীল, তার আবার নীলের সাথে প্রেম হলো? বিষে কি বিষ ক্ষয় হবেরে আপু!!!

    1. এতো মিষ্টি করে বলো, এখন আমিও টুংটাং ছন্দ পাচ্ছি।

      “শাড়ীর আঁচল যখন তাকে ছুঁলো
      এক জীবনের সকল ব্যথা সুখ হয়ে গেলো।” আপু এই ছিলাম আমি। ছন্দ ছিলো, কুড়িতে কুঁড়ি ছিলো। 😀

      তারপর জানতে চাও? বলবো না। :p

      না বলেও পারিনা লাভ ইয়্যু। -{@ (3

    1. আমার জন্মদিন পার করে গেলাম কবেই। বয়সে বুড়ী হয়েও গেছি গো দাদা। আপনি দেখি ভালোই নাচছেন। এখন নাচতে গেলেই ভয়ে থাকি। হাড্ডি-গুড্ডি না আগেই চলে যায়। এরপর ডোনেট যে করলাম, কারো কাজেই আসবেনা। তবু আবার চেষ্টা করি নাচার। \|/ \|/ \|/ \|/ \|/ ওহ মাগো ;( ;( ব্যথা

      1. নেচে যদি হাড্ডি-গুড্ডি আগেই চলে যায় তো ভালোই। হাড়ের বয়স বেশী হবার আগেই চলে যাবে তো ডনেশনের লাভ 😀 ইয়া ইয়া \|/ \|/ \|/ \|/ \|/ :D)

  6. ছান্দিক কাব্যে অনেক অনেক ভাললাগা। জন্মদিনে সোনেলার কবির পক্ষ থেকে এমন কবিতা পেয়ে সোনেলা নিশ্চই অনেক অনেক খুশি।
    আর সীমান্ত উন্মাদের পক্ষ থেকে সোনেলা এবং সোনেলার এই কবি আপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

    ভাল থেকো আপু নিরন্তর নিরবধি।

মন্তব্য করুন