
স্বপ্ন দিয়ে আঁকি তোমায়
হৃদয় দিয়ে সাজাই
ও মেয়ে তুমি কোথায় থাকো
তোমায় আমি চাই
সুখ সাগরে নাও ভাসাবো
মন গহীনে বন সাজাবো
আলো ছায়ার পথ বানাবো
যদি তোমায় পাই
তারায় তারায় মেঘে মেঘে
চাঁদের আলোয় জেগে জেগে
মেঘের কোলে নাও ভাসিয়ে
স্বপ্ন সাজাই তোমায় নিয়ে
ও মেয়ে তুমি কোথায় যাবে
তোমায় আমি চাই
মন ভোমরা সংগোপনে
ঢেউ জাগাবে তোমার মনে
ভাসবে তুমি প্রেম যমুনায়
স্রোত নদীর জোয়ার ভাটায়
ও মেয়ে তুমি বলবে তখন
তোমায় আমি চাই
মোট পড়েছেনঃ ৭৭৬জন
আজ পড়েছেনঃ ০জন
এত মিল রেখে শব্দ চয়ন করেন কিভাবে ?
সুন্দর —
গীতিকাব্যে আপনার দক্ষতা চোখে পড়ার মতো।
শুভেচ্ছা। -{@
গান শুধু সুর ও শিল্পীর অপেক্ষায়।
এত সুন্দর প্রেম কোথায় রাখেন ?
খুব সুন্দর । সুর শুনতে পেলে আরো ভাল লাগত
সুন্দর সুন্দর শব্দের যোগান ভালো লাগলো ভাই।
(y)
লিরিক টা আমি নিতে চাই , গান বানানোর জন্য , অনুমতি কি দেয়া হবে ?