
নারকীয় অনলে জ্বলে পুড়ে
আমি হয়ে গেছি ছাই
সুমধুর সুরে হৃদয়ে তোমার
বাজছে সুখের সানাই
তোমার নন্দিত স্বর্গকে আমি
স্বাগত জানাই
আমি স্বাগত জানাই
জোনাক জ্বলা পিদীম আলোয়
হবে তোমার সুখের বাসর
দু’চোখের জলে এ বুক আমার
ক্ষয়ে ক্ষয়ে হচ্ছে সাগর
প্রেমের খেলায় হেরেছি আমি
তবু সুখ তোমার চাই
ঘোর লাগা অবাক চোখে করি
তোমার প্রেমের স্মরণ
লাভের অংক কষলে তুমি
চাইলে আমার মরণ
দুখের অনলে পুড়েও আমি
প্রেমের অর্ঘ সাজাই
মোট পড়েছেনঃ ৭৫৪জন
আজ পড়েছেনঃ ০জন
বড় কঠিন কথা। ভাল লাগল।
দারুন
ওয়াও, দারুন
এই গীতিময়তা চালু থাকে যেন ।
দারুন গান……..
শুনি নি 🙁
গান রেখে হাওয়া হয়ে গেলেন কেন ?