গন্ধ

কবিতার গায়ে সিগারেটের গন্ধ
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস
অথচ ক্যান্সার ভয় পায় না !
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;
এতো বুঝার পরও বদ অভ্যাস
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।

১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১

মোট পড়েছেনঃ ৬৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. কবিতা সিগারেটের মতো, নেশায় বুঁদ হয়ে যায়। সিগারেটের ধোঁয়া ফুসফুস পোড়ায়। আর কবিতা মন পোড়ায়। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

মন্তব্য করুন