চায় কি যেতে এই ধরণী ছেড়ে
রোজ বাঁচে যে কষ্ট পেয়ে ঢের!
তাই বুঝি তার বক্ষে উঠে বেড়ে
স্বপ্ন খাতায় নিত্য নতুন জের।
হয়তো সুখের পরতে সে তাজ পথে
করছে তাতে কিস্তি মাপিক ঋণ,
জেনেই তাকে জন্মিলে আজ রথে
মরতে হবে কাল বা পরের দিন।
তবু মানুষ শ্রেষ্ঠ জাতি ভবে
জ্ঞান গরিমায় নেই বলে তার তুল,
ক্যান হেসে কেউ গর্ব করে তবে
নিজকে ভেবে বন্য পশুর তুল??
ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৩৮জন
আজ পড়েছেনঃ ০জন
খুব সুন্দর ছন্দময় প্রকাশ কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন নিরন্তর কবি দা।
সুস্থ থাকুন খুব ভাল থাকুন
নিরাপদে থাকুন।
ভাবনাময় প্রকাশ কবি! মাঝে মাঝে খুব মাথার উপর দিয়া চালান যাই।
অশেষ আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল ভাই।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
আপনিও ভাল থাকুন।
জন্মিলে মরিতে হইবে এ ভাবনা আমাদের কি আর আছে। খুব সুন্দর ভাবনার প্রকাশ। শুভ কামনা রইলো।
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।