কে তুমি ??

কে তুমি ??
কেউ বলে সাদাসিধে
কেউ বলে দয়ালু
কেউ বলে সৎ ভালো লোক,
কেউ বলে জঘণ্য ,
কেউ বলে নিষ্ঠুর চরিত্রের লোক ।

কোলাব্যাঙ্গের গায়ে অসংখ্য দাগ আছে ।
একটি মানুষকে ও ততোভাবে দেখা যায় ।
এটা নির্ভর করে যার যার দেখার দৃষ্টিভঙ্গির উপরে

ঘুমের মাঝে স্বপ্নের রংগুলো অপরিপূর্ণ দেখা যায় ।
প্রতিফলন সরুপ সচ্ছ সাদার ন্যায় দেখায় ।

ঐ যে উপরে, রাতের কালো আকাশটা ।
তার বুকে নিশ্চুপ ঘুমিয়ে আছে মায়াবী চাদঁটা ।

একাকিত্বের শূণ্যতা কাটাবার উপলক্ষে চাদঁটা র্স্পশ করতে লাফিয়ে উঠলেন ।
আদৌ কি পেরেছিলেন
দৃষ্টি সীমার অন্তরালে
তাকে ছুয়ে দেখতে ??

পেরেছিলেন কি দেখতে তার বুকের মাঝে লুকিয়ে থাকা কষ্টগুলো ?

আবার ঐ যে নিচে, অন্ধ লোকটা ..
কাদা থেকে হারিয়ে যাওয়া পয়সা খুজতে ব্যাস্ত ।

পেরেছেন কি বাড়িয়ে দিতে সহযোগীতার হাত ??

তার ও একটু উপরে,
ঠিক মাঝামাঝিতে
না হয় থাকুন !

একটা মানুষকে সম্পূর্ণ ভাবে চেনা কখনো সম্ভব নয় ।

লোকটা আদৌ কি জানে সে কেমন ???

চেনা-জানাটা নয় মাঝামাঝিতে থাকুক !
ততোদিন লোকটার
প্রতি আকর্ষণ থাকবে ।।

লোকটা হয়ত
আপনার আনন্দ-বেদনা ,
চাওয়া-পাওয়া ,
পছন্দ-অপছন্দের
মাঝে থেকে
নির্ভরযোগ্য সহচর ও
তো হতে পারে !!!

মোট পড়েছেনঃ ৭০০জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম ।

    ‘ কোলাব্যাঙ্গের গায়ে অসংখ্য দাগ আছে ।
    একটি মানুষকে ও ততোভাবে দেখা যায় ।
    এটা নির্ভর করে যার যার দেখার দৃষ্টিভঙ্গির উপরে ‘ — জীবনের সত্যি উপলব্দি এটিই 

    প্রথম লেখাটিই অনেক ভালো লেগেছে
    লিখুন নিয়মিত এবং অন্যের লেখাও পড়ুন।

    শুভ কামনা
    শুভ ব্লগিং ।

  2. প্রথম পোষ্ট এখানে, তবে প্রথম লেখা মনে হয়না। খুব পরিপক্ক লেখা। নিজ এবং অন্যকে উপলব্দি করা আসলে কঠিন। ভালো লিখেছেন ভাই।

  3. পুর্বে দুএকদিন দেখেছি মন্তব্য করছেন অন্য লেখা পড়ে। ভাবলাম লেখক+ পাঠক একজন বৃদ্ধি পেয়েছে। লেখক এবং পাঠক দুটো হয়েই থাকুন আমাদের এই ছোট পরিবারে। ভালো লাগবে আশাকরি।
    লেখা ভালো লেগেছে কৃষ্ণ মানব 🙂

  4. ভাইয়া, আমার মন্তব্যের নীচেই আছে দেখুন জবাব লেখা। ওখানে ক্লিক করে জবাব লিখে মন্তব্য জমা দিন। তাহলে আলাদা আলাদা জবাব পেয়ে যাবো সবাই।

মন্তব্য করুন