কেমন বাবা মা

হালিমা আক্তার ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৩২:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

শিশুটির চোখে মুখে যেন, কি এক অসম্ভব মায়া জড়ানো। বারবার দেখেও মন ভরে না। নিষ্পাপ ওই চোখ দুটো কি যেন বলতে চায়। কেন জানি না ছবি টি দেখলে চোখের পাতা ভারী হয়ে উঠে। গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে ছোট ভাইকে কোলে করে বসেছিল রাস্তায়। যতটুকু জানা গেছে বাবা মায়ের কেউ একজন রাস্তায় ফেলে রেখে গেছে। ছোট ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন। কনকনে শীতের রাতে চার বছরের ছোট শিশু হয়ে উঠে আরেক শিশুর অভিভাবক। পরম মমতায় আগলে রাখে ছোট্ট ভাইকে।

মানবতা এখনো বেঁচে আছে। তাই তো একজন অটোরিকশা চালক দেখতে পেয়ে, নিয়ে যান নিজের বাড়িতে। এখনো শিশু দুটির বাবা মায়ের খোঁজ পাওয়া যায়নি। কি অদ্ভুত ব্যাপার! মানুষ তার সন্তানের জন্য সর্বস্ব ত্যাগ করেন। শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে হাসিমুখে আলিঙ্গন করে নেন সকল দুঃখ কষ্ট। শিশুটির নিষ্পাপ চাহনি মন ভারাক্রান্ত করে ফেলে। কি করে পারে এরা? এও কি সম্ভব? জানি না কোন রাগে, ক্ষোভে মা তার সন্তানদের কোল ছাড়া করেছেন। একজন মা বাঘের মুখ থেকে সন্তানকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখেন। আল্লাহ হেফাজতকারী। তিনি অবশ্যই শিশু দুটিকে হেফাজতে রাখবেন।

ছবি সংগ্রহ – নেট থেকে।

২৯৬জন ১৮৮জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য