কসম

হালিম নজরুল ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০১:১৪:০৮পূর্বাহ্ন ছড়া ১০ মন্তব্য

 

খাচ্ছে কসম নেত্রী-নেতা, খাচ্ছে কসম কর্মী,
খাচ্ছে কসম মোল্লা-পুরুত, ধার্মিক ও বিধর্মী।
খাচ্ছে কসম ছেলে-বুড়ো,খাচ্ছে কসম শিশুরা,
খাচ্ছে কসম বন্ধু-বান্ধব, সোমা-রোমা-মিশুরা।
খাচ্ছে কসম খেলার মাঠে, খাচ্ছে কসম অন্দরে,
খাচ্ছে কসম বাসে- ট্রামে, খাচ্ছে বিমান-বন্দরে।
খাচ্ছে কসম আদালত আর খাচ্ছে কসম আইনে,
খাচ্ছে কসম ছাত্র ক্লাসে, ভোটার ভোটের লাইনে।
খাচ্ছে কসম মেধাবীরা, খাচ্ছে কসম পাগলে,
খাচ্ছে কসম গরু-গাধা, খাচ্ছে অবোধ ছাগলে।

তাই রুহামের প্রশ্ন- ‘কসম’ মিষ্টি খুবই খেতে কী?
দারুন স্বাদের কসমটা কী গরম ভাতে গাওয়া ঘী?
কসমটা কি সস্তা খুবই? সব দোকানে পাওয়া যায়?
রান্না ছাড়া ইচ্ছেমতো যখন তখন খাওয়া যায়?

৭২৬জন ৬৫০জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য