মূল লেখায় যান

করোনা সন্ত্রাস

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

 

সময়-স্রোতে জ্বলে ওঠা করোনা-চোখ
সোমত্ত প্রেতের মত চালাচ্ছে সন্ত্রাস;
বিরহী-পৃথিবী সকল জ্ঞান-গম্মি জড়ো করে
লড়ে যাচ্ছে প্রাণপণে, একটুখানি বাঁচবে বলে
ছলকে ওঠা বুকের রক্ত ঢেলে;

নিয়ত নূতনের সাজে করোনা শান দিচ্ছে,
নবতম মারণাস্ত্র, খুলছে একের পর এক ফ্রন্ট;

অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।

মৃত্যু মিছিলে একটি লাশ সগর্বে এগিয়ে যায়
একেবারে সামনে, এ যুদ্ধ জন্ম-জন্মান্তরের।

মোট পড়েছেনঃ ৬৮৫জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. করোনা শান দিচ্ছে নতুন নতুন রূপে, তথ্যে। এ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি মেলা ভার। আশায় আছি ‘কোবি’ তার হাতের কুমারী ফুল দিয়ে রুখে দিবেই এ সন্ত্রাস। ভালোবাসার জয় হোক

  2. করোনাকে নিয়ে আর পারা যায় না। কত বউ নাপিতের কাজ করছ, কত বর করছে ঘরকন্না। সবাইকে একঘাটে জল খাইয়ে ছাড়ছে।
    কথাগুলো মজা করে বললাম বটে, তবে ভয় ক্রমশঃ হানা দিচ্ছে।

    1. আসলে মজা করেন আর যা-ই করেন বাস্তবতা কে তো অস্বীকার করতে পারি না।
      এই সুযোগে সবার সব কিছু ট্রেনিং হয়ে গেল, অলরাউণ্ড নৈপুন্যে!
      নিরাপদে থাকবেন।

  3. অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
    অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
    রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।
    —————- সফল হোক কবির প্রত্যাশা

  4. অকস্মাৎ এক ‘কোবি’ এক হাতে নিভু নিভু প্রদীপ
    অন্য হাতে কুমারী ফুল নিয়ে সামনে এসে দাঁড়ায়;
    রুখে সে দেবেই এই অশুভ করোনাকালের সন্ত্রস্ত সন্ত্রাস।
    ভালো থাকবেন নিরাপদ থাকবেন শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।