আমি যা লিখি আমি যা বলি
তা কবিতা নয়
আমি যা ভাবি আমি যা গাই
তা কবিতা নয়
আমি যা বলে যাই মানুষ আর অমানুষের ভিড়ে
তাও কবিতা নয়
বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমার দুরন্ত শৈশব,কৈশোর দীপ্ত যৌবন
আমি শৈশবের জয়গান গাই
আমি কৈশোরের শ্লোক গাই
আমি যৌবনের মিছিল করি
দৈনিক ভাত আর মাছের মত এবেলা ওবেলা
এগুলো আমার কবিতা নয়-
ঝাঁক বাধা শব্দেরা এসে দরোজায় কড়াঘাত করে
আমি ওদের মিছিলে যাই
ওরা মিছিল করে আমি নেতৃত্ব দেই
আমি নেতৃত্ব দেই ওরা মিছিল করে
এগুলো কবিতা নয়
বাকযন্ত্র হতে উচ্চারিত নিগুড় শব্দ কবিতা নয়
কবিরা এসেছিল রাজপথে নক্ষত্রের আলো নিয়ে
কবিরা এসেছিল মা আর মাটির মায়ার শিকল ভেঙ্গে
‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’ কে বুকে ধরে
‘মাগো’ ডাকার সুযোগ করে দিতে।
মোট পড়েছেনঃ ৬৭৭জন
আজ পড়েছেনঃ ০জন
অবশ্যই ওরা এসেছিল বলেই আমরা ‘মা’ বলতে পারছি ।
অনেক দিন পরে লিখলেন ।
কবিরা এসেছিল রাজপথে নক্ষত্রের আলো নিয়ে
কবিরা এসেছিল মা আর মাটির মায়ার শিকল ভেঙ্গে
‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’ কে বুকে ধরে
‘মাগো’ ডাকার সুযোগ করে দিতে। -{@ (y) ভালো লেগেছে কবিতা ।
কবিতা ভাল লাগল -{@
হ্যা , এরাই ছিলেন আসল কবি , যারা দেশকে পালটে দিয়েছিলেন ।
আমাদের গৌরব আমরা ‘মা’ বলতে পারি ।
বাহ! চমৎকার! (y)
” বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমার দুরন্ত শৈশব,কৈশোর দীপ্ত যৌবন
আমি শৈশবের জয়গান গাই
আমি কৈশোরের শ্লোক গাই
আমি যৌবনের মিছিল করি
দৈনিক ভাত আর মাছের মত এবেলা ওবেলা
এগুলো আমার কবিতা নয়- === (y) (y) এসবই তো কবিতা কবি ভাই -{@