কবিগুরুর খোঁজে

গতকাল পতিসর নেমেছি গো যেই,
দেখি আছে ঘাট-বাট তালগাছ নেই।
কোথা সে খেলার মাঠ দোকানের সারি!
তবে বেশ ছিমছাম গুরুজীর বাড়ি।

কিঞ্চিতও নেই জেগে দেয়ালের ক্ষত,
ফটকে সিংহ দু’টি পাহারায় রত।
পাশে যে পুকুর ছিলো ঘোলা কাদা জলে,
আজ বুকে খেলা করে মৎসরা দলে।

পাশেই গুরুজী দেখি বসে আছে টুলে,
বাতাস দিতেছে তারে হরতকি দুলে।
দেবদারু গাছে বসে গেয়ে ক’টা পাখি,
ব্যস্ত নড়াতে বুঝি উদাসী দু’আঁখি।

যতনে হলাম গিয়ে পাশে তার খাড়া,
দিলো কি আমার তরে ক্ষণকাল সাড়া!
কোথা সে দৃষ্টি গেছে করে দেখি তাক,
ব্যাকুলে গাঁথছে সে যে নাগরের বাঁক।

পতিসর (আত্রাই, নওগাঁ) কবিগুরুর
কুঠিবাড়ি থেকে ফিরে কবিতাটি লেখা।

ছবিঃ নেট থেকে।

মোট পড়েছেনঃ ৭০০জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আরে! এটা দেখি ভ্রমণ কাব্য!
    কবিতার ভাষায় কুঠি বাড়ির সম্পূর্ণ বর্ননা দিয়ে দিয়েছেন বোরহান ভাই।
    বাহ, দারুণ। সত্যিই চমৎকৃত হয়েছি এমন কবিতায়।

    শুভ কামনা অবিরাম 🌹🌹

মন্তব্য করুন