এ কোন বাংলাদেশ ? কোন দিকে যাচ্ছি আমরা ?


* মসজিদের মাইকে মিথ্যে ঘোষণা দিয়ে ফটিকছড়িতে তান্ডব , লাশ গুম ।
* একাকি একটি মেয়েকে দিবালোকে কয়েকশত বীর পুরুষের ধাওয়া করা এবং প্রহার ।
* বাগেরহাটে নির্মূল কমিটি নেতার ওষুধ কারখানা গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেয়া ।
* থানা আক্রমণ করে পুলিশের মাথায় খন্তা দিয়ে দিখণ্ডিত করা ।
* রাজশাহীতে ইট , হেলমেট দিয়ে পুলিশের মাথায় আঘাত।
* খুলনায় ভারতীয় হাইকমিশনারের সভার সামনে ককটেল বিস্ফোরন ।
* বিরামহীন ভাবে দিনের পর দিন হরতাল ।

শেষ কোথায় এর ? এসব মোকাবেলায় সরকারের চেস্টার সাথে কারা জড়িত ? ‘হেফাজতের সাথে সমঝোতার করতে হবে ‘ এই ধারনা সরকারের মাথায় কারা দিয়েছে ? যে হেফাজতের উত্থান হয়েছে ৫ ফেব্রুয়ারির পরে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই আন্দোলন বেগবান হবার পরে পরেই । সে হেফাজতের সাথে সমঝোতা আর বিষধর সাপকে নিয়ে ঘুমানো যে একই কথা এই সাধারণ কথাটা যে কেউ বুঝলেও সরকার কেনো বুঝছে না ? এ বিষয়ে সরকারের পরামর্শ দাতারা জামাত শিবির কিনা সে সন্দেহ এখন আর উড়িয়ে দেয়া যাচ্ছে না।

প্রতিটি মসজিদের একটি কমিটি থাকে , মসজিদের মাইকে মিথ্যে কথা ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হলে মসজিদ কমিটিকে দায়ী করা হবে , এমন উদ্যেগ সরকার কেনো নিচ্ছেন না । ইসলামিক ফাউন্ডেশন নিয়ন্ত্রিত ইমাম সমিতিকে নিয়ে সরকার কেনো বসছেন না ? এই সব মিথ্যে প্রচার এক সপ্তাহের মধ্যে বন্ধ করা সম্ভব । সরকারকে এই পরামর্শ কারা দিচ্ছেনা ইচ্ছে করে ?
জনতাকে বোঝাতেই যদি না পারেন,তবে কিসের এক একজন জননেত্রী বা জননেতা হয়েছেন ?

ফেইসবুক বা বিভিন্ন ব্লগ যারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা আন্তরিক ভাবে বলছেন তারা সরকারের নজরদারির মাঝে আছেন , আর যারা এই সমস্ত খুনের ছবি দিয়ে উল্লাস প্রকাশ করে মিনিটের মাঝে হাজার হাজার শেয়ার দিচ্ছে তারা কেন নজরদারির বাইরে থেকে যাচ্ছে? কারা বসে এসব মনিটরিং করছেন ? সরকারের মাঝে আশ্রয় নেয়া জামাত শিবির নয়ত ? বাস্তব অবস্থা তো তাই প্রমাণ করে ।

আমাদের দৃষ্টি নিবদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামাত নিষিদ্ধ করার উপর। এখন কি সেখানে থাকতে পারছি আমরা ? এসব লেখার কারণে বা এসব লেখায় লাইক দেয়ার কারণে কখন আবার জেলে যেতে হয় বা কখন আবার জামাত শিবির হেফাজতের হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়- এমন চিন্তায় আচ্ছন্ন হয়ে যাচ্ছি আমরা। ‘ জীবন গেলে একটা মুরগী জবাই হয়েছে ‘ সরকারের এমন উদাসীন মনোভাব কি প্রমাণ করে ?

ছাগলের হাত থেকে শস্য রক্ষার জন্য বেড়া দিয়েছি , এখন তো দেখছি বেড়াই শস্য খেয়ে ফেলছে।

মোট পড়েছেনঃ ৮৬৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. নতুনরাও কিছু কিছু এদের সাথে আছে দেখে মনটা কষ্টে ভরে যায়।
    কি জানি হবে ভবিষ্যত বাংলা মায়ের? এ কথা ভাবলেই কান্না পায়। 🙁

মন্তব্য করুন