এসো আজ বৃষ্টিতে ভিজি

একটা গান নিয়ে আজ বেরিয়ে পড়ছি কাজে। সকাল থেকেই গানটা গেয়ে যাচ্ছি গুনগুনিয়ে, মাঝে মাঝে সরবে গেয়ে উঠছি… এসো আজ বৃষ্টিতে ভিজি, জীবনের অন্য মানে খুঁজি। মনে হয় গানটা রেখে রেখে খাওয়া যাবে অনেক দিন। আসিফ ইকবালের লিখা, নকীব খাঁনের সুর করা আর রাশেদের গাওয়া গানটির টাইটেল “অচেনা আকাশ…”। আজ আমার যে অনুভূতি, অনুভব তাতে আমি টাইটেলটা নিতে চাই গানটির তৃতীয় লাইনটি – “এসো আজ বৃষ্টিতে ভিজি”।

কে কে আছে বৃষ্টিতে ভিজতে চায় আজ, খুঁজতে চায় জীবনের অন্য মানে?

শুভেচ্ছা আমার সোনেলা বন্ধুদের।
______________________________________

অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ

ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার।
ও রংধনু তুমি এসো না
আমাদের মুগ্ধ করো না
সময় আজ হারিয়ে যাবার
দু’জনার শুদ্ধ হবার
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ

ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
ও দিগন্ত যেন দূরান্তে
চাইছে কাছে শুধু টানতে
এসো আজ স্বপ্ন আঁকি
উচ্ছ্বাস হৃদয়ে মাখি।
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি।
ও…
অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
এসো আজ বৃষ্টিতে ভিজি
জীবনের অন্য মানে খুঁজি
ও…
অচেনা আকাশ

______________________________________

 

মোট পড়েছেনঃ ১,১৮১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

    1. আসলে ভাইয়া আমিও আজ সারাদিন প্রথম চারলাইনেই ছিলাম ঘুরে ঘুরে… মজার ব্যাপার আজ রিক্সা আমার মোটেও বোরিং লাগেনি।
      অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
      এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
      এসো আজ বৃষ্টিতে ভিজি
      জীবনের অন্য মানে খুঁজি।
      ও…
      অচেনা আকাশ

    1. ছাইরাছ ভাই, শোনার চেয়েও গানটার আসল মজা গেয়ে উঠে। আজ গাইলাম বেশ প্রথম চার লাইন… বুড়ো লোকরা রিক্সায় উঁচু গলায় গান গাইলে লোকজন দেখি ভালই চেয়ে থাকে – অবাক অবাক ভাব। এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই… লা লা লা লা লা

    1. লীলাবতী, তুমি আছ শীত নিয়ে। আরে পাগল, আমিতো আজ বসন্তে… মনে যে বসন্ত আজ! জিজ্ঞেস করে বসবেন নাকি বসন্তে আবার বৃষ্টি আসে কি করে? আসে… আসে…
      এসো আজ বৃষ্টিতে ভিজি
      জীবনের অন্য মানে খুঁজি। 😀

    1. মামুন ভাই, ইচ্ছেটাই বড়। আজ বৃষ্টি না হলেও আমি ঠিক ভিজে যাচ্ছি – আমি দেখতে পাচ্ছি আমি ভিজছি, আমার শুদ্ধিস্নান। কল্পনাকে এই গানের মত (https://www.youtube.com/watch?v=qNDifMyQuv8) নিলে যে কেউ যে কোন সময়ে ভিজে যেতে পারে। এটিও আমার খুব পছন্দের গান।

    1. শীতকে মানুষের এত ভয়! বাহ!
      এসো আজ বৃষ্টিতে ভিজি
      জীবনের অন্য মানে খুঁজি।
      বেশি মজা করছি। আগেই ভেবে নিয়েছি আজ যেই এই লেখায় মন্তব্য করবে তার সাথেই মজা করব। যে কারণে আগেই সবাইকে বন্ধু সম্বোধন করে নিয়েছি যেন সামনাসামনি কেউ গালি না দিয়ে বসে।
      অচেনা আকাশ মেঘে ঢাকা পৃথিবী
      এখনই নামবে বৃষ্টি শুদ্ধ হবে সবই
      এসো আজ বৃষ্টিতে ভিজি
      জীবনের অন্য মানে খুঁজি।
      ও…
      অচেনা আকাশ

    1. হেই, চন্দ্রপ্রেমী খেয়ালীমেয়ে, দেখুন তো গান টা শুনেছেন কি না?
      https://www.youtube.com/watch?v=ttxzuGrJA7U
      আজ সুধু গান গাব, গান শোনাব – এই ভেবেছি। জোর করে মানুষকে গান শোনাচ্ছি, ভারি মজা তো!

  1. গানটি প্রথম শুনলাম, ভালো লেগেছে। আপনি বেশ একটু পাগলাটে টাইপের মনে হচ্ছে। 🙂
    আমিও সকালে হাটি আর সরবে গান গাই, শোনবার মতো কেউ থাকেনা বলেই। পথ পুরোটাই ফাঁকা থাকে। আশেপাশে শুধু কিছু পাখিদের ছুটে পালাতে দেখি। 🙂

  2. ধন্যবাদ আপনাকে। যেদিন গানটা শেয়ার করেছিলাম সেদিন আমাকে আটকানোর কেউ ছিল না। সেদিন আমার সোনেলা বন্ধুদের সাথে মন্তব্য লিখে মজা করতেও আমি ছাড়িনি। আমার এও মনে হয়েছে বন্ধুদের একটু খটকা লাগলেও অরণ্যকে তারা ক্ষমা করে দেবে। আজ সেই মুড যদিও নেই তবুও আপনাকে একটা গান শেয়ার করছি। গানটা লা লা লা লা লা লা লা লা… কিংবা টু রু টু রু রু রু রু রু… করে হাঁটতে কিংবা রিক্সায় চেপে গুনগুনাতে আমার জব্বর সঙ্গী বলতে পারেন।https://www.youtube.com/watch?v=GHzT6T16L68 । ভালো থাকবেন।

  3. এসো আজ বৃষ্টিতে ভিজি
    জীবনের অন্য মানে খুঁজি— তা ভাইয়া অন্য মানে খুঁজে পেলেনতো?নাকি ভিজে আবার সর্দি জ্বর হয়েছে? 😛
    প্রিয় গানটি শেয়ারের জন্য ধন্যবাদ।

    1. না শিশির কনা, বৃষ্টিতে ভিজে আমার সর্দি জ্বর হয়নি। আমার কখনও মনে পড়ে না বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছে। বৃষ্টিকে উপভোগ করে ভিজলে জ্বরও নাচে বটে কিন্তু কাছে আসে না। তবে বৃষ্টি আমাকে শুদ্ধি দেয়, অনেকবারই পেয়েছি আমি তা।
      সত্যি সত্যি বৃষ্টিতে ভিজতে পারলে খুব ভাল হতো।

মন্তব্য করুন