এক প্রহরের নিমন্ত্রণ

শান বাঁধানো ঘাট, কাঠাল গাছের ছায়া ~
শান্ত দীঘির জল, ঢেউ খেলে যায় মায়া ~
শাখে ডাকে দোয়েল, মাঠে ফসলের হাসি ~
কলসী কাঁধে গায়ের বঁধুর দল, তেলে ভেজা এলোকেশি ~
পড়ন্ত বিকেল, নিরবতা ভাঙে দুষ্ট ছেলের দল ~
নীলিমায় উড়ে সাদা বক, গন্তব্য অবিচল ~
নিবিড় টানে কাব্য বাণে প্রকৃতি পড়ে নেমে ~
ছায়ায় ঘেরা মায়ায় ভরা, জাগি নতুন প্রেমে ~
কাব্য খেয়ালে মনের আড়ালে, তোমায় যেন ডাকি ~
ভালবাসার দুয়ার খোলে, হাজার রঙের জোনাকি ~
সময় পেলে একবার এসো, এক প্রহরের নিমন্ত্রণ ~
ছায়ার মায়ায়, ভালবাসায়, প্রকৃতি করিবে বরণ ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০১/০৪/২০২০

মোট পড়েছেনঃ ৬৮৩জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সময় পেলে একবার এসো, এক প্রহরের নিমন্ত্রণ ~
    ছায়ার মায়ায়, ভালবাসায়, প্রকৃতি করিবে বরণ ।।

    প্রকৃতির ও হৃদয় আছে বুঝলাম।

    চমৎকার লিখেছেন।

মন্তব্য করুন