একাকীত্বের ছোঁয়া

চার দেয়ালের একাকীত্বে ছুঁয়ে যায়

আলপনার অধর

উষ্ণতা মেলে শরতের কাঁশ ফুলে

শুভ্র ভালবাসার চাদর  ।

দ্বিপ্রহরে ভাসা মেঘ,  নীলিমার খোঁজে

ছুটে দলে দলে

ঠাঁই খোঁজে চাতক,  তপ্ত মরুর বুকে

ভালবাসার আঁচলে  ।

গোধুলীর সাঝ সাঝ,  ঘরে ফেরার টান

আঁধারে গেছে ছেয়ে

আলপনার ঠোটে চুমু রেখে,  হিসাব কষি

কি হারিয়েছি,  কি আছি পেয়ে  ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২১/০৯/১৯

ঢাকা

মোট পড়েছেনঃ ৫৮০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. একাকীত্বের ছোঁয়া লেগেছে যার জীবনে সে এমন করেই হিসেব কষে কি হারিয়েছি, কি পেয়েছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. একাকীত্বের যন্ত্রণা পেলে
    মানুষ নিজের চাওয়া পাওয়ার
    হিসেবের খাতা খোলে বৈকি!

    সুন্দর লিখেছেন
    ভালো থাকুন সবসময়

মন্তব্য করুন