একটা ” তুমি ” চাই

আমার একটা সেকেলে তুমি চাই !
বিংশ শতাব্দীর একজন চাই।
বড্ড হাঁপিয়ে গেছি ;
মুঠোফোন, রঙিন সফটওয়্যার, হোয়াটস এ্যাপ…. অনুভূতিতে আটকে গেছে।
উপহার হয়ে আসে না, নিত্য সজ্জিত হয় না।
বৃষ্টি বা শীতে, দুকাপ রং চা ছুঁয়ে ছুঁয়ে আড্ডাও চলে না।
রেলিংএ পা ঝুলিয়ে কবিতা বলা হয় না।
একগোছা রঙিন চুড়ি, টিপের পাতা
‘শেষের কবিতা’ নিয়ে কেউ অপেক্ষা করে না।
আমার একটা সেকেলে তুমি চাই।।
শততালির জিন্স, কালার টি শার্ট…
অন্ধকারে চোখ জ্বালা করে।
মন খুঁজে : সাদা পাঞ্জাবি, কালো প্যান্ট।
জানি, সেকেলে। তবুও এমন চাই।
বার্গার, পিজা, স্যান্ডউইচ পছন্দ করা ছেলেটিকে , গৎ বাঁধা মনে হয়।
আমার খুব কাছের একজন চাই।
ঘুম থেকে উঠতে দেরি হলে, যে বলবে–
নাও, চা। আজ না হয় একটু বিশ্রাম নাও।
শত ব্যস্ততায় বেলিফুলের মালা অথবা একটা গোলাপ নিয়ে ফেরা।
জ্যামে আটকে দেরি হলে, ফোন দেয়া।
কিংবা দেরি হলে মান ভাঙাতে পছন্দের কিছু নিয়ে আসা।
অথবা, বকবক করে মান ভাঙানোর চেষ্টা করা।
সেকেলে ! ব্যাকডেটেড ! যাই বলুন।
অবচেতন মনে, তবুও বলি….
” আমার একটা ‘ তুমি ‘ চাই
একটা সেকেলে তুমি চাই।।


২৪টি মন্তব্য
প্রথম হইতে আসলাম।
মন্তব্য পরে
ঘড়ির কাঁটা কিন্তু চলবে….
পেলেও পেতে পারো মানিক-রতন।
ভালো লাগলো।
এখন অবস্থা এমনি।
ধন্যবাদ দাদা
ইশ! হোক না সেকেল ব্যাকডেটেড তবুও আমারও এরকম একটা তুমি চাই যে মুঠোফোন নয় নীল খামে লিখবে চিঠি।
নীল খাম নীল চিঠি। বড্ড আবেগিয়।
ধন্যবাদ আপনাকে
আমি বড্ড সেই আমিটাকে চাই,,, তুমি নামক তুমিতে ভরসা বিশ্বাস, ভালো থাকায় যেনো অপলোক দৃষ্টি ফেলে। সেখানে এক মহাশূ্ন্যতা।
তাই বড্ড আমিটাকে চাই।
দারুন আকুতি। চমৎকার লেখনি।
একটা সময় আমিটাকে ছাপিয়ে একজন লাগে। তাই হয়তো নিজের আমির পাশাপাশি তুমিটাকেও তেমন হওয়া দরকার।
শুভ কামনা
সেকেলের তুমি কে আধুনিককালে আর ভাল লাগবে কি। হারিয়ে যাওয়া সেই সময়ের সব কিছু ফিরে পাওয়া যেত। শুভ কামনা অবিরাম। ভালো থাকবেন।
আর সেজন্য ই খুঁজে ফেরা।
আগে কী সুন্দর দিন কাটাইতাম…….মনছোয়া স্মৃতি জাগানিয়া কবিতা।
ভাই আসলেই আগের দিন নাই। সব কৃত্রিম।
শুভ কামনা সবসময়
ইস সেই সময়ের ভালো লাগা গুলো যদি এখন আবার ফিরে পেতাম তাহলে আমার আমি টাকেই খুঁজে নিতাম। সেকেলে তুমিটাকে বড্ড প্রয়োজন। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
চাইলেও ফেরেনা। তাই পাওয়ার আকাঙ্খা বেশি।
ধন্যবাদ
আমারও একটা এমন একজন চাই
আর কিছু না হোক অন্তত একটা চিঠি
লিখে নীল খামে পাঠানোর জন্য হলেও
সেকেলের এক তুমি চাই
দুর্দান্ত লেগেছে আপু
ভালো থাকুন সবসময়
সবার মনে মনে এটাই চাওয়া।
শুভ কামনা সবসময়
স্রোত-নদীর মত কাউকে চাই,
ভাসবে, ভাসাবে, জলের তরঙ্গে তরঙ্গে,
এক চুমুক-স্রোতে বিষ-জল ছুঁড়ে ফেলে দেবে
সব জ্বালা জুড়িয়ে!!
এমন কাউকে চাই——–
সবুজ-কবিতায় তোলপাড় তুলে
জমানো বুক-ব্যথা মুছে দেবে
শব্দহীন নিবিড় উৎসবে!!
এমন একটা আমিও চাই।
শুভ কামনা সবসময়
এমন একটা তুমি পেলে মন্দ হতো না। হোক সেকেলে, তবুও এমন একটা তুমির খুব দরকার।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
একদম। এমনি তুমি চাই।
ধন্যবাদ আপি
আমারও চাই। কিন্তু পাওয়া কি যাবে?
পেপারে বিজ্ঞাপন দিতে হবে।
শুভ কামনা
বৃক্ষে জোড়াতালি লাগে ইদানীং আগে লাগতো না…
অন্তর থেকে পরিস্ফুটিত কথাগুলো!
বেশ ভালো লেগেছে কবি….!!
শুভ কামনা ভাই