উড়ো চিঠি

একদিন, ঘুম ভেঙ্গে দেখবে

সকালের সোনা রোদে

উড়ো চিঠি, উড়ে এসে

পড়ছে মেঝেতে।

 

কি ভাবছো ?

অক্ষরগুলো দুঃখ জড়ানো

অথবা শোকের প্রলাপ ?

হতেও তো পারে সুখের কথা !

নয়তো শব্দগুলোতে

এলোমেলো আনন্দের ব্যাখ্যা !

 

সুখ হলে, ছড়িয়ে দাও মিষ্টি ভোরে

দ্বিগুণ হবে।

দুঃখ হলে, নিজের কাছে রাখো

একান্তে নিভৃতে,

শিহরিত হও অনুভবে।

 

চিঠি কে পাঠালো

কিবা আসে – যায় তাতে ?

 

মোট পড়েছেনঃ ১,৫৩৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আহা! মনের ভেতরের কথা। কে লিখেছে আসলেই জানার দরকার নেই সুখ হলে ছড়িয়ে দিতে হবে। এমন হলেই পৃথিবী বদলে শুধু ভালোবাসাময় হবে। শুভ কামনা।😍😍

  2. উড়ো চিঠি তেও হারিয়ে গেলাম প্রচন্ড ভালোলাগায়। সুখ হলে ছড়িয়ে দিতে হবে, দুঃখ হলে বন্দী করে রাখতে হবে মনের কোঠরে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা

  3. কি সুন্দর লিখেছেন….
    জীবনের অনন্যতম সারকথা,,,,সুখ ছড়িয়ে দাও,দুঃখ নিজের কাছে রাখো।।। অপূর্ব অপূর্ব অপূর্ব❤️❤️

  4. অসামান্য প্রিয় কবি।
    তবেই তো জীবনের স্বার্থকতা।
    দুঃখগুলি নিজের কাছে রেখে সুখগুলি অপরের তরে বিলিয়ে দেয়া।
    মূল্যবান কবিতায় ভীষণ মুগ্ধতা রেখে গেলাম।
    নববর্ষের আগাম শুভেচ্ছা রইল অন্তহীণ।

মন্তব্য করুন