ঈদ ও করোনা

কোথায় গেল পত্র লিখে শুভেচ্ছা জানানো ঈদ ~

ঈদ কার্ডে আলপনা আঁকা ভালবাসা নানাবিদ  ~

মাধুরী মিশানো মূঠোফোনে বাংলিশ বারতা ~

আকাশ ছোঁয়া অনুভুতি যেন, ফিরবে না আর তা ~

দলে দলে সারি বেঁধে ঈদগাহে নামাজ ~

স্মৃতির পাতায় করোনা গেঁথে দিলো সবই আজ ~

বিনা তারে খবর নিছি, আছে কেমন প্রিয়জন ~

কি হারিয়েছি, কি পেয়েছি হিসাব করি কজন ~

বুকে বুক,  কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দের এই ঋন ~

কত যে অপরিহার্য,  করোনা বুঝবে না কোন দিন ~

ঈদ আসে,  ঈদ যায়,  খুশির জোয়ার প্রাণে ~

ভ্রাত্বিত্বের জাগরণ হোক,  মানবতার গানে ।।

~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২৫/০৫/২০২০

মোট পড়েছেনঃ ৭৭২জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. ঈদ আসে, ঈদ যায়, খুশির জোয়ার প্রাণে ~
    ভ্রাত্বিত্বের জাগরণ হোক, মানবতার গানে ।।

    ঈদ মোবারক,
    এই ঈদে মুছে যাক সকলের দুঃখগ্লানি,
    ভালো থাকবেন সবসময় শুভ কামনা।

  2. এক অস্থির সময়ে বসবাস আমাদের।

    ঈদ মোবারক দাদা। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।

    ভালো থাকুন সবসময়।

মন্তব্য করুন