আমি থাকি শুধু তোমার অপেক্ষায়
সকালটা শুরু হয় তোমার অপেক্ষায়,
ঘুম থেকে উঠে আধো ঘুম চোখে ইচ্ছে করে তোমার মুখটা দেখতে,
তুমি কি ভাবো আমায় আমার মতো???
তারপর শুরু হয় নিত্যদিনের কাজ,আর জীবনের তাগিদে দৌড়ানোর ট্রেন।
এই ট্রেন চলতে চলতে যখন ক্লান্ত আমি,
তখন আবার শুরু হয় তোমাকে নিয়ে যল্পনা,কল্পনা।
তোমার মনে আছে তোমাকে নিয়ে কত স্মৃতি আমার,
একটা সময় তুমি আমার জন্য অনেক পাগল থাকতে,
কত প্রতিস্রুতি দিতে, বলতে সারাজীবন আমার হাতটা ধরে থাকবে।
আর সেই তুমি আজ নেই আমার পাশে।
সেই তুমি হারিয়ে গেলে,তবে কেন এত রুপকথার গল্প শোনাতে???
তুমি তো এমন ছিলে না।।।।।
যখন আমি তোমায় ডাকতাম তখন তুমি শুধু ব্যস্ত থাকতে, আর বলতে, একটু ধৈর্য্য ধর,
আমার তো তুমি ছাড়াও অনেক কাজ আছে,
আর শুধু বিরক্ত হতে আমার এই ভালোবাসার অত্যাচারে।
তুমি কি জানো?? তোমার একটা মিষ্টি কথা আমার সারাদিনের কাজের স্পৃহা,
তুমি এত আনরোমান্টিক কেন???
একটা সময় যখন আমি থাকবো না,তখন বুঝবে
এই শুকতারা তোমার জীবনে কত প্রদীপ জ্বালাতে চেয়েছিল???
তখন কি তুমি আমার বদলে আমার মত করে থাকবে আমার অপেক্ষায়????
যতনামে আমি ডাকি তোমায়,তুমিও কি আমায় ডাকবে সেইসব আদুরে নামে?
আমি সেই দিনের অপেক্ষায়????ইশ!!!!!!!!!!!!!!!!!
তোমার একটু কথা শোনার জন্য কত পাখির মত কিঁচিরমিঁচির করতাম
আর তুমি উত্তরে বলতে,,,,আমিতো আছি,ছিলাম,থাকবো,
এটাই ছিল আমার শান্তনা,
তুমি যখন বলতে আমায়, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি,তখন মনে হত,আবারও তোমায় নতুন করে আবিস্কার করলাম।
তুমিতো আবার খুবই চাপা স্বভাবের,তোমার প্রকাশভঙ্গীও অন্যরকম,এমন কেন তুমি???
তবে তুমি যেমনি হও তোমার তুমিটার অপেক্ষায় আমি থাকি সারাক্ষন।
এই,তুমি এমন অদ্ভুতভাবে তাকাও কেন?
যখন আমার হাতটা ধরো,তখন পৃথিবীর সব দুঃশ্চিন্তা দুর হয়ে যায় আমার।।।।
কিন্ত যখন বুঝতে শিখলাম, তুমি সত্যি আমাতে মিশে যেতে চাও?
তখন তুমি হারিয়ে গেলে,লুকিয়ে গেলে এক অতল
সমুদ্রে,
আর আমাকে দিয়ে গেলে সেই সমুদ্রের পানি।
কেন তুমি তোমাতে আমাতে এক হতে দিলে না???
কত প্রশ্ন ছিল মনে, একটার উত্তর ও পেলাম না
আজও তোমার অপেক্ষায়!!!!!
কিন্তু এতক্ষণ যত কথা মনে বাঁজছিল, খুব কষ্টও হচ্ছিল, হঠাৎ খুব জোড়ে একটা শব্দ হলো,
বুকের ভিতর চাঁপা অনুভুতি নিয়ে বিরক্তিকর ভাবে চোখ মেললাম
ওয়াও, তার মানে এসবই আমার স্বপ্ন ছিল??
অদ্ভুত অনুভুতি💖❤❤❤
আঁধো ঘুম চোখ মেললাম আর দেখলাম তুমি অপলক দৃষ্টিতে আমাকে দেখছো।।।।
তখনও বুঝি নি একটু আগে যা দেখছিলাম সব স্বপ্ন ছিল
আনন্দে আমার চোখে পানি এসে গেল
আরে৷৷৷ তুমি তো আমার পাশেই আছো,
তবে কেন এত ভয় আমার ???
আমি এটাও জানি থাকবে সারাজীবন আমাকে আঁকড়ে,
কারন তোমার আমিটাকেই খুব প্রয়োজন তাই না রাগী ছেলে????
তাই আজকের
স্বপ্নের কথা আর বললাম না তোমাকে,তুমি আমার পাশেই আছো,
এই আনন্দেই তোমার দিকে তাকিয়ে, মুঁচকি হেসে শুরু করলাম আমার আরেকটা নতুন সকাল।।।
তুমি বুঝে যাবে আমি তোমাকে অনেক ভালোবাসি❤❤❤
আমি চাই না,তুমি বুঝে ফেল,
আমি চাই তুমি আমাকে আঁকড়ে থাকো,তুমি থাকো আমার অপেক্ষায়,
কিন্তু আমি আজও মনে মনে থাকি শুধু তোমার অপেক্ষায়,
থাকি শুধু তোমার তুমিটাকে আরও ভাল করে চিনতে,
থাকবেতো এভাবেই পাশে????
উফ,আর ভাবতে চাই না,কাজতো আছে???
তবে আমি চাই তুমি শুধু আমাকে নিয়েই হরেকরকম স্বপ্ন সাজাও,
😋😋😋😋বুঝলে বুদ্ধুরাম😋😋😋😋😋
স্বাগতম সোনেলা ব্লগ পরিবারে 🙂 🙂
আবার আসবো লেখার কমেন্ট নিয়ে, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু।
গুড।।।।।
ধন্যবাদআপু
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে। স্বপ্নটা স্বপ্ন ই থাক, ভালোবাসা বেঁচে থাকুক। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
Thank u ap, u also always be happ.
Thanks
সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
Thanks vaia
thanks
ভালোবাসা বাড়ুক।
আমি চাই তুমি আমাকে আঁকড়ে থাকো,তুমি থাকো আমার অপেক্ষায়,
কিন্তু আমি আজও মনে মনে থাকি শুধু তোমার অপেক্ষায়,—-চমৎকার অনুভূতির ছুয়া কবি আপু
ধন্যবাদ ভাইয়া,এত মনোযোগ দিয়ে পড়ার জন্য
সোনেলার ভূবনে স্বাগতম আপনাকে, সোনেলার উঠোনের আরেক ভাগিদার পেলাম আমরা, খুব আনন্দিত হলাম।
চমৎকার লেখাটি নিয়ে বেশি কিছু বলবোনা, যাস্ট ভালো লাগা রেখে গেলাম।
ধন্যবাদ ভাইয়া
শুভকামনা অনিমেষ
সোনেলায় স্বাগতম আপু। প্রথমেই মোহনীয় কবিতা নিয়ে এলেন পড়ে মনে হলো যেন প্রেমের গল্প পড়ছি। চমৎকার লেখেন আপনি। নিয়মিত লিখুন।
শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া,,,, সাথে আছি ইনশাল্লাহ।
Thanks
প্রেমময় পক্তিজুগলে গেধেছেন সুন্দর কাব্য।
সকাল শুরু তোমাকে দিয়েই স্বপনেও
সারাটি মুহুর্ত কাজের চাপেও তুমিও
ভাবি কতস্বপন বুনন আমাতেতোমাতে রংগিনো
হইনা শেষ জাগিও আশা সকল কর্মমাঝেও।
শয়নে স্বপনে থাকি থেকেও একেওপরের অপেকক্ষায়।