আমি কিভাবে লিখি কবিতা ।

 

তোমরা আমাকে বল কবিতা লিখতে।
বামন কি কখনো পারে চাঁদ ধরতে।
আমি তো আকাশে দেখি না মেঘের রাজ্যে উড়তে রাজকন্যা।
আমি তো দেখি গহীন কালো মেঘমালার আকাশে বৃষ্টির কান্না।
হৃদয়ে যদি না থাকে প্রেম ভালবাসা আর মায়া মমতার ফল্গুধারা।
মানুষের মনে কিভাবে সঞ্চারিত করবো প্রেম ভালবাসার আনন্দধারা।
আমি মানুষের অন্তরে দাবড়াতে পারিন না কল্পনার পাগলা ঘোড়া।
কবিকে ভাবুক হতে হয় কল্পনার রাজ্যে হতে হয় আনন্দে আত্মহারা।
সে জ্বলে পুড়ে অঙ্গার হবে মানুষের ভাবনায় যোগাবে টগবগে তারুণ্যের প্রেম গাঁথা।
কথার যাদুতে ভাষার ছন্দে আনন্দে হৃদয়ে ঝড় তুলবে অমর প্রেমের কাব্যিক কথা।
যে কোনদিন করেনি প্রেম কাউকে দেয়নি একটি লাল টকটকে গোলাপ।
সে কিভাবে মানুষকে শোনাবে ভালবাসার রঙ্গিন আর স্বপ্নীল আলাপ।
আমি আকাশে দেখি অমাবশ্যার আঁধার কালো।
কবি অন্ধকারেও আকাশে দেখে জ্যোৎস্নার আলো।
কবির কল্পনা হৃদয়ে আঁকে ভালবাসার কত অনন্য আল্পনা।
প্রেমিক প্রেমিকার মনের আকাশে ভরে দেয় রঙ্গিন কল্পনা।
কবি শূন্যে হাসায় শূন্যে কাঁদায় শূন্যে উড়ায় ভালবাসার ফানুশ।
শূন্য হাতের মুঠোয় এনে দেয় কল্পনার বর্ণিল রঙ্গের আকাশ।
আমার ঘরে জ্বলে নিভু নিভু পিদিম বাতি।
কবি অন্ধকারে জ্বলায় হাজার আলোর ঝাড়বাতি।
আমি থাকবো আমার মতো পারবো না রঙ্গিন কল্পনায় ভাসতে।
তারচেয়ে ভালো লেগে যাই বৃষ্টিতে ঘরে জমা কাদাজল তাড়াতে।
কবিতা লেখার জন্য চাই মনের জোর ও গতি।
নেই তা তাই কবিতা লেখার সাধের এখনেই ঘটুক ইতি।

মোট পড়েছেনঃ ১,১১৪জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “যে কোনদিন করেনি প্রেম
    কাউকে দেয়নি একটি লাল টকটকে গোলাপ।
    সে কিভাবে মানুষকে শোনাবে
    ভালবাসার রঙ্গিন আর স্বপ্নীল আলাপ।”
    দারুন বলেছেন মাইরি বলছি।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. দাদা, আপনার মতামতে নিজেকে ধন্য মনে করছি। আমি এটি পোস্ট করার আগেও সন্দিহান ছিলাম — কেউ পছন্দ করবে কিনা লেখাটা। কৃতজ্ঞ দাদা। শুভ কামনা রইলো।

  2. চমৎকার বিশ্লেষণ করেছেন ভাইয়া। ভাবনার পরিব্যপ্তি যত বেশি হবে, মন যত উদার হবে লেখা ততোই ধরা দিবে এ আমার বিশ্বাস। যে কাউকে ভালোবাসেনি, প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে পারেনি সে কবি বা লেখক কিছুই হতে পারে না। শুভ কামনা রইলো

    1. দিদি আপনি খুব সুন্দর এবং যুক্তিপূর্ণ মতামত দিয়েছেন যা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। ভালো থাকবনে। শুভেচ্ছা।

  3. সহজে ও সরাসরি যদি বলি (আমি যেমন বলি) এ লেখা নিয়ে কিছু বলছি না, মন চাইলে লিখবেন।
    যদি পছন্দ করার অবকাশ থাকে তাহলে আমি আপনার সমসাময়িক বা এমন/অমন অন্য বিষয় ভিত্তিক লেখাগুলোই আমার পছন্দ।

    1. ভাইয়া আপনি খুব সাবলীলভাবে রাখঢাক না করে স্পষ্ট কথা বলেছেন । আপনার মতামতের জন্য আমি কৃতজ্ঞ।
      ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

  4. আমি মানুষের অন্তরে দাবড়াতে পারিন না কল্পনার পাগলা ঘোড়া।
    কবিকে ভাবুক হতে হয় কল্পনার রাজ্যে হতে হয় আনন্দে আত্মহারা।
    তা ঠিক তা ঠিক ভেবেই লিখলেন দারুন কিস্তি।
    ভরিয়ে দিলেন শব্দমালায় আমার মনের ত্রিপ্তি।
    ভাবুন আর না ভাবুন লিখে চলুন মনের উক্তি
    এভাবেই পাঠক ভরাবে হৃদয়ে রসের খিস্তি।

    1. আপনিও ছন্দে ছন্দে দারুণ লিখেছেন —
      “তা ঠিক তা ঠিক ভেবেই লিখলেন দারুন কিস্তি।
      ভরিয়ে দিলেন শব্দমালায় আমার মনের ত্রিপ্তি।
      ভাবুন আর না ভাবুন লিখে চলুন মনের উক্তি
      এভাবেই পাঠক ভরাবে হৃদয়ে রসের খিস্তি”।
      ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন