আমি অশ্লীল ছায়াছবির নির্মাতা!!!

‘ ভাইয়া কি কখনো ছবি পরিচালনা করতেন? ‘- ইনবক্সে জিজ্ঞেস করলো এক ছোট ভাই।
” না তো, কেন ঘটনা কি ” – কিছুটা অবাক হয়ে উত্তর দিলাম।
‘ দেখুনতো এখানে আপনার ফটো ইউজ করেছে মনে হয় ‘ – বলল সে।

একটি লিংক দিল আমাকে। মনে মনে খুশি আমি, ভুল করে কেউ যদি আমার ফটো দিয়েও থাকে তাহলে পরিচালক হিসেবে একটা ফাও ক্রেডিট নেয়া যাবে 🙂
কিন্তু শিরোনাম দেখে তো আমার খুশিতে বরফ ঢেলে দিল কেউ 😞
শিরোনাম হচ্ছে “অশ্লীল নির্মাতারা কে কোথায়?” – লিংকে গিয়ে পড়লাম যে এক সময় ঢাকায় বেশ কয়েকজন পরিচালক অস্লিল সিনেমা বানাত, যার সংখ্যা কয়েকশত। কয়েকজন পরিচালকের ফটো আছে তাতে। আমার ফটো থাকার প্রশ্নই আসেনা। কিন্তু ছোট ভাই ভাবল কিভাবে যে আমি অশ্লিল ছবি নির্মান করতে পারি ! 😞
যাই হোক, মজাও পেয়েছি তার এই প্রশ্নে। তাকে জানালাম যে না, এর মাঝে আমার ফটো নেই। এরপরে সে একটি মুখমন্ডলে সার্কেল দিয়ে বলল , সে ভেবেছিল এই ফটোটা আমার।


এই ফটোর সাথে আমার চেহারার মিল কি আছে ? আমি তো কোনো মিলই খুজে পেলামনা।

মোট পড়েছেনঃ ৮১৫জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. বাস্তব আর ফটো ছোট ভাই মনে হয় বুঝতে পারেননি…তবে ঘটনায় মজা পেলাম আর ভাবলাম ছি ছি ছি এই বুঝি মোগো জিসান ভাইয়া হা হা হা যার কোন মিলই নেই।

মন্তব্য করুন