অভিনন্দন রায়হান সেলিম স্যার

অভিনন্দন স্যার...
অভিনন্দন স্যার…

বেশ কিছুদিন থেকে আমি ব্লগ বা ফেসবুকে লেখালেখি বা মন্তব্যে সক্রিয় নই শারীরিক কিছু সমস্যার জন্য। কিন্তু আজ না লিখে পারলাম না। একটা দারুণ খবর পেলাম আমার সবচেয়ে প্রিয় শিক্ষক এবং অসাধারণ একজন মানুষ রায়হান স্যার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ যে আমার কি আনন্দের! কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আমি জানি স্যারের আনন্দবোধ শান্ত-ধীর। যে কোনো অবস্থাতেই স্যারের স্মিত একটুকরো হাসি থাকে। আজও সেটার বদল হবেনা। কিন্তু আমার মতো অন্য সকল ছাত্র-ছাত্রীর জন্য আজকের দিন অনেক আনন্দের। স্যার একটা কথা বলেছিলেন আমাকে, ‘সবার মধ্যেই শিক্ষা দেয়ার মতো একেকরকম জ্ঞান থাকে,তোমারও আছে।’ অবাক হয়ে গিয়েছিলাম ওই কথাটা শুনে। এমন একজন শিক্ষকের ছাত্রী হতে পেরে আমি গর্বিত।

সবশেষে এটুকুই বলবো প্রত্যেকের জীবনে এমন একজন শিক্ষকের প্রয়োজন আছে। তাহলে আমাদের সমাজ বদলে যেতো। সকলের মনের মধ্যে বিশুদ্ধতা বিরাজ করতো। ঈশ্বরের কাছে প্রার্থনা স্যার সুস্থতার সাথে অনেকদিন বেঁচে থাকুন। স্যারের একটা কথা দিয়েই আজকের লেখার ইতি টানছি, “প্রতিটি মানুষের মধ্যে ভালো-মন্দ দুই-ই থাকে সেটা তো আমরা জানি সকলেই, তাই না? কিন্তু ভরপুর মন্দের মধ্যেও একটা ভালো থাকে। সেই ভালোটুকুর কথা বারবার বলে সেটার সাথে যদি সেই মানুষের পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে মন্দ পরাজিত হবেই হবে।” এমন কথা ক’জনে বলতে পারে?

**স্যার আপনাকে নিয়ে কখনো কোনো কিছুই লেখার চেষ্টা করিনি। আপনাকে অভিনন্দন জানানোর ভাষা আমার জানা নেই। তাই এ ক্ষুদ্র প্রচেষ্টা।**

কবিতা যদি শিল্প হয়, কবি তাহলে কী? শব্দ-প্রেমিক, নাকি চেতনার মশাল জ্বালানো একজন বিশুদ্ধ মানুষ? অথবা কবি এবং কবিতা যথাক্রমে জল ও আগুণ, নাকি? কারণ জল যেমন সকল আগুণ নেভাতে পারেনা, তেমনি আগুণও পারেনা সব পোড়াতে। নাহ জল-আগুণ, সে মানায় না। আচ্ছা এও তো বলা যায়, কবিতা হেমন্তের সোনালু রোদে চিকচিক করে ওঠা নদীর জল, আর কবি হচ্ছে সেই আলোকরশ্মি। আসলে সেটাও না। আমি যদি বলি কবিতা বা কবির সঠিক কোনো সংজ্ঞা নেই? তাহলে? এ কথা কেউ স্বীকার করুক কিংবা নাই করুক, আমার বিশ্বাসে প্রবলভাবে স্থান করে নিয়েছে, সে উপড়াবে কে? কারণ জ্ঞান ভান্ডারের পরিসর এতোই বৃহৎ যে, ইচ্ছে করলেও সকলের জায়গা হয়না। তিনি-ই পারেন, যাঁর অহঙ্কার নেই।

স্যার এমনই একজন মানুষ এবং কবি।

হ্যামিল্টন, কানাডা
২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ইং।

-{@  ব্লগে আসা হয়, নীরবে পড়ে চলে যাই। ইচ্ছে থাকা সত্ত্বেও পারিনা লিখতে। কিন্তু আজ অনেক কষ্ট করে লিখেছি। স্যার আমার জীবনের বিশাল বড়ো একটি বৃক্ষ, যাঁর ছায়া পেয়েছি বলেই ব্লগে কিছুটা লিখতে পারি। বন্ধুরা, আপু-ভাইয়ারা, একমাত্র নানা সবাইকে খুব মিস করি। তবে আর কিছুদিন পর নিয়মিত হতে পারবো। সবাই ভালো থাকুন। অফুরান ভালোবাসা।  -{@

মোট পড়েছেনঃ ৩,৪৭১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. তোমার স্যার আমাদের ব্লগের এক টুকরো অংশ, আমাদের সবার স্যারও উনি, তাই আমরাও অনেক আনন্দিত এই প্রাপ্তি তে। সত্য আর বিশুদ্ধতার জয় একদিন হয়ই। অনেক খুশি হলাম এই গুনীজনের অর্জনে।
    তোমার লেখার কথা আর কী বলবো! কবি আর কবিতার সংজ্ঞা যদি সত্যিই জানতে পারো, আমাকে কিন্তু জানিও।
    তোমার অসুস্থতার কথা শুনেছি। সুস্থ হয়ে শিঘ্রই ফিরে আসো। তুমি না থাকলে কেউ কাউকে জ্বালায় না, সব স্থবির হয়ে পড়ে।
    অভিনন্দন প্রিয় স্যার -{@

    1. জানো আপু ফোন দিয়েছিলাম স্যারকে, উনার মধ্যে উচ্ছ্বাসই নেই। শুধু বললেন, “তোমাদের মতো কয়েকজন ছাত্র পেয়েছি জীবনে এটাই অনেক বড়ো পাওয়া। সনদ তো অনেকেই পেয়ে থাকেন, কিন্তু সবাই কি আর তোমাদের মতো ছাত্র-ছাত্রী পায়?”

      আমি এসেছি জ্বালাতে। কিন্তু তুমি কই?
      গানটা শোনো। https://www.youtube.com/watch?v=nP2EiLNoyY4
      ভালো রেখো তিলোত্তমা। -{@

  2. এমন স্যারের শিষ্য হওয়াও ভাগ্যের ব্যাপার।সব স্যাররা যদি তার মতো হতেন তবে শিক্ষা ক্ষেত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হতো না।স্যারকে প্রণাম জানাই।ধন্যবাদ -{@

  3. স্যারকে অভিনন্দন!
    স্যারের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।

    আর আপনাকে মিস করছি সত্যি।
    ফিরে আসুন তাড়াতাড়ি।

    1. নীহারিকা আপা এতো সুন্দর শুভকামনা, স্যারকে জানিয়েছি।

      আমিও খুব মিস করছিলাম সবাইকে। সোনেলায় আসতে না পারলে অস্থিরতা জাগে।
      ভালো থাকুন।

  4. আপু আপনার স্যার মানে আমাদের স্যার, স্যারের প্রতি আমার স্বশ্রদ্ধ সালাম ও অভিনন্দন, স্যার তার শিক্ষার আলো যুগ যুগ ধরে সকলের মাঝে ছড়িয়ে দেবেন ওই শুভকামনা রইল।

    আপু আপনি অসুস্থ যেনে মন খারাপ হলো, আপু দ্রুত সুস্থ হয়ে উঠুন এই দোয়া রইল।

    1. ঈশ্বর যেনো আপনার প্রার্থনা শোনে। খুব সুন্দর করে বলেছেন হ্যান্ডপাম্প ভাই।

      এখন ঠিক আছি। অসুস্থতা আমাকে ভয় পায় আবার ভালোওবাসে। বুঝেছেন? 😀
      ভালো থাকুন।

  5. অনেকটা বিরল এই গুণীকে আমাদের মধ্যে পেয়ে আমরা ধন্য,
    আপনিও ভাগ্যবান তাঁর মত একজনকে পেয়েছেন বলে।

    দ্রুত সুস্থ হয়ে জান বলছি………………………

    1. ঠিকই বলেছেন আমি আসলেই ভাগ্যবান যে স্যারের মতো একজন মানুষের স্নেহাশ্রয় পেয়েছি।

      বাপ্রে যেভাবে হুমকি দিলেন! ডাইনিরা মনে হয় ভালোই শক্তি দিচ্ছে আপনাকে কুবিরাজ ভাই? 😀

  6. স্যারকে অভিনন্দন। কোন কোন স্যার আমাদের শ্রদ্ধার আসনে চিরকাল থেকে যান নিজগুনে। এমন একজন স্যার পেয়েছ তুমি , অনেক ভাগ্যবতী । ভালো থাকুক স্যার। ভালো থেকো তুমিও। প্রার্থনা করি, প্রিয় নীলা’দি …

    1. রিমি আপু সত্যি আমি অনেক ভাগ্য করে এসেছি। এখনও স্যার আমার ভুল হলে ধরিয়ে দেন।
      ভালো লাগে উনি যখন আমাকে শেখান।

      তোমার মতো ভালো একজন মানুষের প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবেন।

      ভালো রেখো রিমি আপু। -{@

  7. কিছু মানুষের অনুভূতি প্রকাশ আসলেও শান্ত ধীর। তার সেই হাসিটি অমলীন থাকুক আপু, এমন সাফল্য এমন শিক্ষকদেরই মানায় আপু। ঠিকই বলেছো আপু, জ্ঞানের পরিসর বৃহৎ।
    অনেকে সারাজীবন পড়েও কৃতজ্ঞতাবোধটুকু শিখতে পারে না। এটা সেই পারে যার অহংকার বোধ নেই।
    তুমি একটু তাড়াতাড়ি সুস্থ হও তো। আমরা অস্থির হয়ে থাকি তা কি তুমি জান? বোঝ?
    দোয়া করি তাড়াতাড়ি আসো।
    (3 -{@

    1. আপু এমন শিক্ষকের অভাব বলেই তো আজ আমাদের সন্তানদেরকে কোচিং করতে হয়। শিক্ষাব্যবস্থা তো এখন একরকমের বাণিজ্যই বলা চলে।

      চলে এসেছি গো। আমার ব্ল্যাকহোল বিজ্ঞানী কেমন আছে? ওকে বলো নতুন কিছু পেলে আমাকে যেনো জানায়।

      ভালো রেখো শান্তসুন্দরী। -{@ (3

  8. অভিনন্দন শ্রদ্ধেয় স্যার কে -{@

    সম্পুর্ন সুস্থ্য না হয়ে ব্লগে লেখা লেখি মন্তব্য বন্ধ,
    সুস্থ্য হয়ে আসবি।
    দ্রুত আরোগ্য কামনা করছি তোর।

  9. অভিনন্দন স্যারকে। যথাযথ সম্মানে আজকে আমরা যোগ্য মানুষটিকে সম্মান খুব কমই দিতে পারি। তবে এক্ষত্রে হলফ করে বলতে পারি স্যারকে যথাযথ সম্মান দেয়া হয়েছে। উনার সুস্থতা কামনা করি। আপনিও জলদি ফিরুন।

মন্তব্য করুন