আবু ও হাবুর কথা

আবু আলী হাবু আলী – রোজ করে চুলোচুলি
খসলেই তাল থেকে তিল,
যেকেহ তুললে চড় – অন্যে ভুলে হাশর
খুব তবু দু’জনার মিল।

হাবু কভু খেলে পান – আবু পাশে গায় গান
সজোরে চিবিয়ে ডাল ভাজা,
কোথাও জিতলে আবু – ভাবে ধাপ ফেলে হাবু
যেন সে মঞ্চে জাগা রাজা।

আবু যদি কিনে হাঁস – হাবু দ্বেষে রুই মাছ
দু’পথে দু’জনে ফিরে বাড়ি,
আহারের কালে রাতে – না পেলে ছালুন পাতে
না দিয়ে খায় না কেউ আড়ি।

ধরলে হাবুর জ্বর – আবু করে ধড়ফড়
ডাক্তার এনে তবে থামে,
সুস্থ হলেই ফের – ছোড়াছুড়ি করে জের
ব্যঙ্গে দোঁহের রাখা নামে।

একদিন আবু আলী – চিরতরে গেলো চলি
ঘুমালো হাবুও করে মান,
দেখে বলে লোকজন – প্রমাণ রেখেছে ক্ষণ
দু’টি দেহে এক ছিল প্রাণ।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৩৬জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. মহান আল্লাহ সবারই এমন জুটি করে রাখুক। আপনার প্রতিটি লেখায় আলাদা আলদা স্বাদ অনুভুত তৃপ্ত আমি।
    খুব ভালো লাগল বোরহান ভাই।

    1. ভীষণ অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত মজিরব ভাই!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. আমি ফেসবুক চালাই খুবই কম মজিবর ভাই।
      Borhanul Islam Liton লিখে সার্চ দিলে আইডি পাবেন।
      এখানে যে প্রোফাইল পিকচার আছে
      একই প্রোফাইল পিকচার ওখানেও দেয়া।

    1. অতিশয় অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন