তুষ্ট হয়েছে কে কবে

এক প্রহরে বন্ধি ছিলাম
নিঃসঙ্গতার ফ্রেমে
তুমি এসে হাতটি ধরলে
আলতো ছোঁয়া প্রেমে ।

কাঠবিড়ালী ছুটোছুটি
দৃষ্টি নেয় কেড়ে
ছায়ায় শীতল লেকের পাড়ে
বেলা যায় বেড়ে ।

সময়ের যেন বাঁধা নাই
চুমে যায় যেন মন
কাক শালিকে ডাকে জাগে
প্রকৃতির শিহরণ ।

লেকের জলে ঢেউ খেলে
শাপলা শালুক ফুলে
শিউলি ফুলের মালা গুঁজি
তোমার খোঁপার’ চুলে ।

ডুবে ডুবে শিকার করে
পান কৌড়ির দল
তোমার কোলে মাথা রেখে
ভাবনা অবিচল ।

সময় ফুরায় সন্ধ্যা নামায়
প্রেম আরো জমে
তুষ্ঠ হয়েছে কে কবে
ভালবাসা কমে ????
~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১২/১০/১৯
ঢাকা

মোট পড়েছেনঃ ৮৫৫জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সময় ফুরায় সন্ধ্যা নামায়
    প্রেম আরো জমে
    তুষ্ঠ হয়েছে কে কবে
    ভালবাসা কমে ????

    কে তুষ্ট হলো আর কে হলো না, তা ভালোবাসার জানার দরকার নেই। ভালোবাসা বেঁচে থাকুক সবার মাঝে, সবার অন্তরে।

    1. আরেকটা কথা জানতে খুবই ইচ্ছে করছে, দাদা। কথা হলো আপনার সুলিখিত এই কবিতার সাথে পোস্টে আপলোড করা মেয়েটার সম্পর্ক কী? যেই সুন্দর কবিতাটা লিখেছেন, কবিতাটা কী এই মেয়েটিকে নিয়ে লেখা? যদি তা হয়, তাহলে খুবই ভালো। আর যদি তা না হয়, তাহলে অবশ্যই জানাবেন পোস্টে মেয়ের ছবি কেন?

      1. লেখার সাথে পোস্টে ছবির কোন সম্পর্ক নাই,
        নাই বললেও ভুল হবে, যদি না থাকে তাহলে কেন দিলাম,
        নারী মানেই প্রকৃতি, আর প্রকৃতি মানেই মনোরম, মুগ্ধকর,
        যেহেতু রোমান্টিক লেখার চেস্টা করেছি, তাই মুগ্ধকর, মনোরম, প্রকৃতি, নারীর ছবি সংযুক্ত করে, রোমান্টিকতা বর্ধিত করার প্রয়াস মাত্র ,
        আমি ব্যক্তিগত ভাবে ছবির মালিক কে চিনি না,
        আপনাকে সন্তুষ্ট করতে পারলাম কি না জানি না, চেস্টা করেছি ।
        ধন্যবাদ, ভাল থাকবেন,
        শুভ সকাল সহ
        অনেক শুভ কামনা।

      1. দাদা,একসময় যদি এই মেয়ে আপনার এই সুন্দর কবিতা লেখা পোস্টখানা দেখতে পায়, আর যদি মেয়েটি আপনাকে প্রশ্ন করে “আমার ছবিটা আপনি আপনার লেখার পোস্টে আপলোড করছেন কেন?” তাহলে কী এর জবাব এ-ই থাকবে? না কি জবাবের সাথে আরও অন্যকিছু যোগ হবে? ধন্যবাদ দাদা। ভালো থাকবেন আশা করি।

মন্তব্য করুন