আজ ওর খবর পেলাম

অপেক্ষা...
অপেক্ষা…

“অপেক্ষায় থেকো, আমি আসবো”—নাহ এ কথা বলেনি সে, তবুও কেন জানি মনে মনে অপেক্ষা করে যেতেই থাকি। কখনো বসন্ত বেলায় কৃষ্ণচূড়া ফুল আমার খোঁপাতে পড়িয়ে দিয়ে বলেনি, “তোমাকে বেলী ফুলে নয়, এই কৃষ্ণচূড়াতেই মানায়।” যদিও জানি ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া নয়। ওর সাথে খুব কম কথা হতো, আমি বলে যেতেই থাকতাম, আর ও টুকটাক। ওর একটা প্রিয় শব্দ হলো “হুম!” আমার রাগ হতো খুব, কেন এতোটা চুপচাপ, শান্ত? তবে যখন পাগলামো শুরু করতো সেকেন্ডকে মনে হতো ঘন্টা, আর ঘন্টাকে আস্ত একটি দিন। অথচ দেখা যেতো সমস্ত দিনের এক সিকিভাগ সময় আমি পেয়েছি, তাতেই সন্তুষ্ট। আসলে এ জীবনে খুব বেশি কিছু চাইবার তালিকা আমার নেই। তাই হয়তো ওর যখন ইচ্ছে আসা-যাওয়ার ভেতরেই থেকে গেছি, বুঝে গেছি এভাবেই আমাকে নিয়ে আমার থাকতে হবে। আমি কেন যেনো ডুবেই যাচ্ছিলাম, ডুবতে ডুবতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতো। তারপরেও মন চাইতো না, ভেসে উঠে বাঁচিয়ে রাখি নিঃশ্বাসকে। কোনো একদিন সে তো আসবেই। এসে জিজ্ঞাসা করবে, “আমার অপেক্ষায় কি থেকেছো? নাকি…অন্য কেউ!” তখন আমার এতোদিনের নীরবতা ভেঙ্গে দিয়ে ওর চুল টেনে ধরবো, মারবো, আঁচড়ে, খামচে ছলছল করা চোখ নিয়ে বলবো, যাও তুমি। কেন এসেছো?

তারপর ক্রমশ দিন গড়িয়ে যেতে লাগলো। অকস্মাৎ আমাকে আক্রমণ করলো বিষাক্ত অবসাদ, হৃদয় আক্রান্ত হলো বিবশতায়। অনুভূতিগুলো একটু একটু করে ব্ল্যাকহোলে পরিণত হলো। আর আমার আবেগ সেও নিখোঁজ! এতোকিছুর মধ্যেও অপেক্ষায় একটুকুও ফাটল ধরেনি, তুমি অবশ্যই আসবে। এসে দাঁড়াবে আমার এই চোখের সামনে, ডেকে বলবে, “এই মেয়ে এতো ভালোবাসো কেন তুমি আমায়?” ওই প্রশ্নের উত্তরে নিঃশব্দের শব্দ থাকবে।
অবশেষে আজ ওর খবর পেলাম।
হ্যামিল্টন, কানাডা
৫ এপ্রিল, ২০১৭ ইং।
মোট পড়েছেনঃ ৮২৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. আজ তার খবর পেলাম বাতাসে।
    কান পেতে শুনতে পেলাম,
    বড় বেশি অস্থির সে।
    কি এক অচেনাতে পেয়ে বসলো যেন,
    সেই চির চেনা সুরটিতে কোথায় কোথায় যেন বাঁধা পেলো।
    শুধু বলল,” আজ বড় বেশি প্রয়োজন তোমায়।”
    এই অচেনা তাকে শুধু বললাম, ” নিজের সাথে কথা বলো।”
    যে সুর মোর বাঁধা ছিল চিঠির ভাজে
    তা খুলতেও ভয়। বইটা ছিল দর্পচূর্ণ।
    যখন হঠাৎ দেখাতে খুলতে গেলাম, তাতে যতো দুঃখ দুর্দশা জমা দেখলাম।
    তার খবর পেলাম, সে একটু হাসতে চায়।”
    বলে দিলাম, ভাল থেকো।” এই তুমি তোমাকে ভালবাস।
    হঠাৎ সব খবরে সব ব্যাকুলতা ঝেড়ে উঠে বসতেও এক বিষাদ ছায়া এসে ভর করলো। অপরাধ বোধ কি তবে চেপে বসলো?
    না যে চিঠির প্রতিউত্তর হয় না, তাতে কোনো কথা দেওয়া ও থাকে না।

    অসম্ভব ভাল লিখেছো। তুমি বোঝো কি করে কখন কোন লেখাটা তোমার শান্ত সুন্দরীর দরকার? অনেক ভাল লাগলো।
    আমার কৃষ্ণচূড়া খুব পছন্দ।

    1. এতো সুন্দর কবিতা? ওয়াও! দারুণ একটি মন্তব্য দিয়ে রাঙিয়ে দিলে আমার লেখাটি।

      এই আপু কৃষ্ণচূড়া গাছ আছে তোমার বাসায়? না থাকলে লাগিয়ে নিও কিন্তু।
      কৃষ্ণচূড়া তোমার জন্যে।

  2. ওহ! দারুন আবেগে অপেক্ষার স্বাদ। মন্দ কি আপু ভালবেসেই তো অপেক্ষা, ভালনা বাস্লে কি অপেক্ষায় থাকা যায়!!!

    মনে পড়ে রুবি রায়
    কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি ।।

    রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে
    বাস থেকে তুমি যবে নাবতে ।।
    একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে
    সে কথা কি কোন দিন ভাবতে ।

    মনে পড়ে রুবি রায়
    কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি ।।

    দ্বীপ জ্বলা সন্ধ্যায়
    দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়
    কান্নার খাঁচা শুধু রেখেছি ।।
    ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি
    স্বপ্নের জাল বৃথা বুনেছি।

    মনে পড়ে রুবি রায়
    কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
    আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে
    তোমাকে কোথায় যেন দেখেছি ।।

    দিলাম আমার প্রিয় একটি গান। ইয়উ তিউব সংযোগ দিতে পারলাম না।

      1. আরে আরে এতো কাঁদলে বন্যা হবে তো!
        কান্দে না কান্দে না হ্যান্ডপাম্প ভাইয়া। এই যে দেখুন আপনার জন্য চা এনেছি। পান করুন। :T

  3. হুম। হুম তো আমিও বলি নীলাপু 🙂 আমার জন্য কি তাহলে অন্য কেউ অপেক্ষা করবে নাকি? 🙂
    এমন বর্ননা আমি কেবল পড়তে পারি, লিখতে পারিনা। যাক সব ভাল তার শেষ ভাল যার। খবর পাওয়া গেল তাহলে:) কিভাবে এত সুন্দর লেখা লেখেন আপু?

    1. ভাভু ভাইয়া অবশ্যই অপেক্ষা করে আছে। একদিন ঠিক পেয়ে যাবেন।
      ছুঃ মন্তর ছুঃ! একমাসের মধ্যে পেয়ে যাবেন। না যদি পান, তাহলে বুঝবেন ফ্রীতে কাজ হয়না। 🙂

  4. যাক বাবা অবশেষে তার খবর পাওয়া গেলো!
    আরে আরে আমি তো জানতাম তারার মৃত্যুতে ব্ল্যাকহোল সৃষ্টি হয় এখন দেখি অনুভূতি দিয়েও কেমন কেমন করে যেনো আপনি ব্ল্যাকহোল বানায়ে ফেললেন। 🙂

    আপু ভালো লাগলো। কেনো যেনো বেশি বেশি ভালো লাগলো।

    1. পিচ্চি আপু অনুভূতির ব্ল্যাকহোল আরও মারাত্মক। জীবন্মৃত হয়ে থাকা।
      হুম অবশেষে খবর পাওয়া গেলো। আচ্ছা কার খোঁজ করছিলাম জানি আমি! ;?
      আপনি কি জানেন? 🙂

  5. খবর না পেলেই ভাল হতো,
    আবার খবর পেলেও সমস্যা নেই।
    সবই চলবে সময়ের হাত ধরে।
    বেশ রসাল আবেগাপ্লুত লেখা!!

    লিখতে পারলাম না…………………
    মার্কেজের একটি অতি বিখ্যাত উপন্যাসের কথা বলা গেল না!!

    1. এসব ঠিক না। এই বয়সে এসে শূণ্যস্থান পূরণ করা সম্ভব না। লিখতে পারলেন না কারণ কি? লিখে ফেলুন, পুরষ্কার দিমু।
      হাছা কইরাম, দিমু নে পুরুসকার।

      1. কার এত্তো সাহস আপনারে পুরষ্কার দেয়ার কথা বলে দেয়না?
        আজ তার একদিন কি আমার একদিন! :@ :@ :@ :@ :@ :@ মাত্থায় আগুন জ্বলিতেছে।

        আপনার দ্বারা অসাধ্য কিছুই নাই কুবিরাজ ভাই। 😀

  6. অপেক্ষা করতে করতে একসময় অনুভুতিগুলো ভোঁতা হয়ে যায়। কি দরকার অপেক্ষা করার? যে চলে গেছে যাক। খবর পেলেই কি অনুভুতিগুলো আগের মত জাগে আবার?

      1. নীহারিকা আপু দেয়া-নেয়াতে কি লাভ হয় জানেন? মন ভালো থাকে।
        ঠিক বললাম কি?
        আপনি দিতে জানেন, আর তাই পেয়ে যানও সুন্দর। 🙂

  7. আন্ডা বাচ্চা কয়খানা হয়েছে অপেক্ষার এদ্দিনে?
    লিখেছো কিন্তু আহ্লাদে গদগদ প্রেমময় লেখা। বয়স কমে গেলো নাকি খবর পেয়ে? ভালো ভালো।
    তারপরের অংশ কই?
    আচ্ছা কিসের অপেক্ষা যেন ;? আমার জন্য অপেক্ষা কইরা লাভ নাই। শুন্যই শুন্য, সবই দুনিয়ার খেলা।

    1. আমার বয়স তো মাত্র আঠারো। আমার দুজন বাবা, একজনের বয়স ১৫, আরেকজনের ৭৫। বুঝেছো আপু? :p
      আর আমার একজন ওর খবর পাবার পরে লজ্জ্বার চোটে প্রচুর খাবার খেয়েছি। আরেকজন ওর খবর এখনও পাইনি। পাবার পরে না বাকি অংশ লিখবো। 🙂

  8. মনে পড়ে তোমার লাজুক সম্বোধন
    আবার হবে দেখা…….আ
    রইলো নিমন্ত্রণ!
    এমন মানুষের অপেক্ষা বৃথা যেতে পারে না। লেখা সুন্দর হয়েছে।

মন্তব্য করুন